শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬   |   ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে কেবল ই-ভিসা চালু করা হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট খুলতে হবে। ভ্রমণের আগে এই তথ্য সঠিকভাবে মিলিয়ে দেখা বাধ্যতামূলক।

ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ সম্পন্ন হলেই ভিসাপ্রাপ্ত ব্যক্তি যুক্তরাজ্যে যাত্রা করতে পারবেন। এ সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version