শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ার একটি সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাতজন এবং আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। গত শুক্রবার দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বলিভিয়ার পুলিশ।

পুলিশের জাতীয় ডেপুটি কমান্ডার রজার রোকা গণমাধ্যমকে বলেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমানে সাতজন নিখোঁজ রয়েছেন এবং শারীরিকভাবে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা পৌরসভার ‘আরএএম-২ বলিভার জেনারেল মেইনটেন্যান্স সেন্টার’-এ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জন আহত হওয়ার তথ্য মিলেছে। লা পাজ শহরটি মূলত বলিভিয়া সরকার এবং আইনসভার কেন্দ্রস্থল।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো নির্দিষ্ট ধারণার কথা উল্লেখ না করে রজার রোকা বলেন, ‘এই স্থানে ঠিক কী ঘটেছিল তা নির্ধারণের জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।’

এক প্রাথমিক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্যারাকে সংরক্ষিত আতশবাজি জাতীয় বা বিস্ফোরক সামগ্রী দুর্ঘটনাবশত বিস্ফোরিত হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সামরিক স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version