শনিবার, ২১শে মার্চ, ২০২৬   |   ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগি শেষে আজ শুক্রবার (২০ মার্চ) ইউরোপজুড়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গতকাল সন্ধ্যায় ইউরোপের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সকাল থেকেই প্রবাসীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে আজ উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবন, মাদ্রিদ, প্যারিস, রোম ও বার্লিনের মতো বড় বড় শহরগুলোতে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মসজিদ ও নির্ধারিত খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন। লিসবনের মার্টিম মনিজসহ বিভিন্ন এলাকার প্রধান জামাতগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ব কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিদেশের ব্যস্ত জীবনের মধ্যেও আজকের এই দিনটি প্রবাসীদের জন্য নিয়ে এসেছে এক চিলতে প্রশান্তি। নতুন পোশাক পরে প্রবাসীরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে দূর প্রবাসে এক টুকরো বাংলাদেশ গড়ে তুলেছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version