মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬   |   ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন এবং সহিংসতা রেকর্ড গতিতে বাড়ার প্রতিবাদে বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের দাবি জানিয়েছে ফ্রান্স ও সুইডেন। 

২০ এপ্রিল সোমবার প্রকাশিত এক অনানুষ্ঠানিক প্রস্তাবে দেশ দুটি ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর সরাসরি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানায়। যদিও ইউরোপীয় কমিশন আইনি বাধ্যবাধকতার বিষয়ে নমনীয় ছিল, তবে ফ্রান্স ও সুইডেন মনে করছে আন্তর্জাতিক আইন রক্ষায় এবং সহিংসতা বন্ধে এই মুহূর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগই একমাত্র পথ। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কড়া সমালোচনার পরপরই ফ্রান্সের এই অবস্থানকে ইসরায়েলের প্রতি ইউরোপের ‘তোষণ নীতি’ থেকে সরে আসার একটি বড় সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version