মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর, ২০২৬   |   ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘এতুদে আঁ ফ্রান্স’ পদ্ধতি।

ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে ফ্রান্সে পড়াশোনা শুরু করতে ইচ্ছুক বাংলাদেশের শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে।

নতুন এই ব্যবস্থার আওতায় ফ্রান্সে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ সময়সূচি এবং এ বিষয়ে আয়োজিত তথ্য সেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।
ফ্রান্সে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়মিত আপডেটের জন্য ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসিয়াল মাধ্যমগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে: https://www.bangladesh.campusfrance.org/en

শেয়ার
মতামত দিন...

Exit mobile version