শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় ফ্রান্সে আগামী ১ অক্টোবর থেকে সাধারণ পরিবারের জন্য গ্যাসের দাম ৬.৩ শতাংশ বাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার ফ্রান্সের শক্তি নিয়ন্ত্রণ কমিশন (সিআরই) জানিয়েছে, গত আগস্ট মাসে পাইকারি গ্যাস বাজারে দাম বৃদ্ধির কারণে অধিকাংশ ফরাসি পরিবারের জন্য এই দাম বাড়াতে হচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাজারে সরবরাহকারীদের মূল্য নির্ধারণে সহায়তা করা এবং গ্রাহকদের তুলনামূলক যাচাই করার জন্য নির্দেশিকা হিসেবে কাজ করা ‘রেফারেন্স গ্যাস সেলস প্রাইস’ আগামী ১ অক্টোবর থেকে গড়ে ৬.৩ শতাংশ বৃদ্ধি পাবে। এর ফলে গ্যাস প্রতি মেগাওয়াট-ঘণ্টায় গড় মূল্য দাঁড়াবে ১৮২.৮৮ ইউরো।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version