ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক মেগা ইভেন্ট ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে আগামী ২ আগস্ট ২০২৬ (রবিবার) সার্সেলসের ঐতিহ্যবাহী সেন্টমেরিতে এই জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রান্সে অবস্থানরত সব প্রবাসীদের পরিবার ও বন্ধুদের নিয়ে এই আনন্দের মহোৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
এবারের সামার ফেস্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। সুদূর প্রবাসে তাঁর চিরচেনা জনপ্রিয় গানগুলোর মূর্ছনায় মেতে উঠবেন দর্শক-শ্রোতারা। নগর বাউল জেমস ছাড়াও বেশ কয়েকজন স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেবেন।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২ আগস্ট দুপুর ১২টা থেকে দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। উৎসবটি অনুষ্ঠিত হবে ফ্রান্সে প্যারিসের সার্সেলসে অবস্থিত স্টেড এমিল জোলায় (Stade Emile Zola, 17 Rue Emile Zola, 95200 Sarcelles)। অনুষ্ঠানে প্রবেশের জন্য প্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।
ইতিমধ্যেই উৎসবের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহী দর্শক ও প্রবাসী বাংলাদেশিরা অফিওরা (17 Rue Emile Zola, 95200 Sarcelles) এবং আলফা ওমেগা (15 Rue du Faubourg Saint-Martin, 75010 Paris) থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। সুদূর প্রবাসে দেশীয় সংস্কৃতি, আনন্দ ও মেলবন্ধনের এই বিশাল আয়োজনকে সফল করতে সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
