বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬   |   ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সাথে এক ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শহরের ব্যস্ততম লেভেন্ট ডিস্ট্রিক্টে ঘটা এই সংঘর্ষে দুই হামলাকারী নিহত এবং একজন আহত হয়েছে। এই অভিযানে দায়িত্ব পালনকালে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের দ্রুত ‘নিউট্রালাইজড’ বা নিষ্ক্রিয় করা হয়েছে। তুর্কি নিরাপত্তা বাহিনীর ভাষ্যমতে, হামলাকারীরা কনস্যুলেট লক্ষ্য করে আক্রমণ চালানোর চেষ্টা করলে পুলিশ পাল্টাহাওয়া দেয়, যার ফলে ঘটনাস্থলেই দুই হামলাকারীর মৃত্যু ঘটে। সংঘর্ষের পর পুরো লেভেন্ট এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন যে, প্রসিকিউটরদের মাধ্যমে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ ও উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য কী ছিল এবং তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আহত পুলিশ কর্মকর্তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে তুরস্কজুড়ে সাম্প্রতিক সময়ে ইসরায়েল-বিরোধী মনোভাব তীব্র হয়েছে। এর আগেও দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে বিক্ষোভ ও বিচ্ছিন্ন হামলার চেষ্টা দেখা গেছে। মঙ্গলবারের এই বন্দুকযুদ্ধ সেই উত্তেজনারই অংশ কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version