সোমবার, ২৭ই এপ্রিল, ২০২৬   |   ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ইতালিতে থাকা কয়েক হাজার বাংলাদেশি। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বিশেষ করে যাদের ফ্লাইটে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাত্রা বিরতি (ট্রানজিট) ছিল, তাদের যাত্রা এখন অনিশ্চিত।

ইতালির ভেনিস, রোম, মিলান ও নেপলসসহ প্রধান বিমানবন্দরগুলোতে এখন ঘরমুখী মানুষের ভিড়। তবে অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত বা সীমিত করায় টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে। ইতালিতে প্রায় তিন লাখ প্রবাসীর বাস, যাদের একটি বড় অংশ ঈদের সময় দেশে ছুটি কাটাতে আসেন। ফ্লাইট বাতিলের ফলে অনেকের কর্মস্থল থেকে নেওয়া ছুটিও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন, টিকিট কেটেও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে যারা পরিবার নিয়ে যাওয়ার কথা ছিল, তাদের দুর্ভোগ চরমে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং বিমান চলাচল আবার নিয়মিত হবে-এমনটাই এখন বাংলাদেশি প্রবাসীদের একমাত্র প্রত্যাশা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version