সোমবার, ১৩ই জুলাই, ২০২৬   |   ২৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের দেশ ইতালিতে কৃষি ভিসার নামে বড় ধরনের জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, Bari, Potenza এবং Matera এলাকায় এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারা বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বিশেষ করে কৃষি ভিসা ও মৌসুমি কাজের সুযোগের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।

প্রতারকরা আবাসিক পারমিট বা তথাকথিত “সিজনাল” কাজের অনুমতি দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা আদায় করত। ভুক্তভোগীদের অনেকেই উন্নত জীবনের আশায় এই ফাঁদে পা দেন।

ইতালির আর্থিক অপরাধ দমন সংস্থা গার্ডিয়া ডি ফিনাঞ্জা  এ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই জালিয়াতির চক্রটি উন্মোচন করে।

এ ঘটনায় প্রবাসে যেতে ইচ্ছুকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version