অবৈধ অভিবাসন নিয়ে কঠোর বার্তা দিয়েছে ইতালি। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকায় ইতালির দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকদের নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি ফ্লাইট আজ ঢাকায় এসেছে।
বিবৃতিতে বলা হয়, ইউরোপ নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের পক্ষে। তবে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে ইউরোপের নীতি ‘জিরো টলারেন্স’।
দূতাবাস আরও জানায়, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার জন্য মানবপাচারকারী, দালাল ও চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শেনজেনভুক্ত দেশগুলো থেকে ফেরত পাঠানো হতে পারে এবং তাঁদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
