শনিবার, ২০ই জুন, ২০২৬   |   ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ (বিশ্ব শান্তি সূচক) ভ্রমণ বা বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকায় বিশ্বের শীর্ষ নিরাপদ দেশগুলোর মধ্যে নিজের জায়গা বেশ শক্ত করে নিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। বিশ্বের ১৬০টিরও বেশি দেশের নিরাপত্তা, সামাজিক পরিবেশ এবং সংঘাতের মাত্রা হিসাব করে তৈরি এই তালিকায় পর্তুগাল এবার ৭ম স্থান অর্জন করেছে।

এই তালিকায় সবার ওপরে বা শীর্ষ পাঁচে রয়েছে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। এ ছাড়া শীর্ষ ১০টি দেশের মধ্যে বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশ। বিশ্বজুড়ে যখন নানা রকম অস্থিরতা আর অনিশ্চয়তা বাড়ছে, তখনো পর্তুগাল প্রমাণ করে দিল শান্তি আর নিরাপত্তায় তারা কতটা অনন্য।

‘দ্য পর্তুগাল নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন – রাজনৈতিক স্থিতিশীলতা, সর্বনিম্ন সহিংস অপরাধের হার এবং চমৎকার সামাজিক সম্প্রীতির কারণেই পর্তুগাল আজ বিশ্বমঞ্চে এত নিরাপদ একটি দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সেই সাথে দেশটির মনোরম আবহাওয়া আর দারুণ জীবনযাত্রার মান তো আছেই! আর এই সব কারণেই বিশ্বজুড়ে পর্যটক, নতুন অভিবাসী এবং দূর থেকে অনলাইনে কাজ করা ব্যক্তিদের (রিমোট ওয়ার্কার) প্রথম পছন্দ এখন এই পর্তুগাল।

তথ্যসূত্র: দ্য পর্তুগাল নিউজ 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version