ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রবিবার (৯ অগস্ট) রাজধানী লিসবনের বাংলাদেশী রেস্তরাঁয় এক বর্ণাঢ্য “বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল-এর উদ্যোগে স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মিলনমেলা সম্পন্ন হয়।
আয়োজনের শুরুতেই পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। নৈশভোজের পাশাপাশি আয়োজন করা হয় এক জমকালো প্রীতি সন্ধ্যার, যেখানে প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও স্মৃতিকাতরতায় মেতে ওঠেন।
সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সুদূর পর্তুগালে নিজেদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও একতা ধরে রাখতেই এই বিশেষ উদ্যোগ। আগামীতেও বিশ্বনাথের প্রবাসীদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকা এবং নিজেদের মধ্যকার এই সুদৃঢ় বন্ধন বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হাসিব, মাসুম আহমেদ, শামীম আহমেদ, লিটন আহমেদ, রাবেল আহমেদ জালাল উদ্দিন, আবুল বসর ,হারুনুর রসিদ, কাওছার আহমেদ, হাবিবুর রহমান, আলামিন,মাসুম আহমেদ, শানুর মিয়া ,আকমল হোসেন, এনামুল হক, সুমন, রাহিম, শহিদুল্লাহ ,রফিক আহমেদ ,খসরু মিয়া , ছাড়াও পর্তুগালে বসবাস করা বিশ্বনাথের প্রবাসী বাংলাদেশীরা
নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। পর্তুগালে বসবাসরত বিশ্বনাথী প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতিতে পুরো আয়োজনটি একটি মিনি-বিশ্বনাথের আমেজ তৈরি করে।
