সোমবার, ১১ই মে, ২০২৬   |   ২৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে নাগরিকত্ব পাওয়া কোনো বিদেশি নাগরিক গুরুতর অপরাধে দণ্ডিত হলেও তাঁর নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রস্তাবকে আবারও ‘অসাংবিধানিক’ বলে ঘোষণা করেছেন দেশটির সাংবিধানিক আদালত। ডানপন্থী রাজনৈতিক দল ‘ শেগার পক্ষ থেকে এই প্রস্তাব আনা হয়েছিল, যেখানে হত্যা, ধর্ষণ বা মানবপাচারের মতো গুরুতর অপরাধে দণ্ডিত বিদেশিদের নাগরিকত্ব বাতিলের দাবি করা হয়। তবে আদালত সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব প্রত্যাখান করে জানিয়েছে যে, এটি সংবিধানের ‘সমতার নীতি’ লঙ্ঘন করে এবং কেবল বিদেশি বংশোদ্ভূতদের লক্ষ্য করে এমন আইন করা বৈষম্যমূলক।

আদালতের এই রায়ের ফলে পর্তুগালের রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। চেগা নেতা আন্দ্রে ভেঞ্চুরা আদালতের এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি আদালতের এই অবস্থান মেনে নেয়, তবে তিনি দেশজুড়ে গণভোট বা রেফারেন্ডামের ডাক দেবেন। যদিও পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে এই সিদ্ধান্ত পাল্টানোর সুযোগ রয়েছে, তবে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সরকার বিচার বিভাগের সাথে নতুন করে দ্বন্দ্বে জড়াতে আগ্রহী নয়। ফলে নাগরিকত্ব আইনের এই বিতর্কিত অংশটি বাদ দিয়েই আইনটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: পর্তুগাল রেসিডেন্ট 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version