বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬   |   ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভের কারণে দেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। তবে বিক্ষোভের বৈধতা কিংবা এতে অংশ নেওয়া ব্যক্তিদের মতপ্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন তোলেননি তিনি।

পোর্তো জেলার ভিলা নোভা দে গাইয়ায় ভিজিপি পার্কের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্টেনেগ্রো।

২০ মিনিটের বেশি সময়ের বক্তব্যে তিনি বলেন, বিক্ষোভ করা বা এর আয়োজন করা খুব সহজ। কিন্তু এসব বিক্ষোভের পেছনে থাকা সমস্যাগুলোর সমাধান করাই কঠিন।

মন্টেনেগ্রো বলেন, রাস্তায় বিক্ষোভ কখনো কখনো দেশটির চলমান পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে।

তবে রাজনৈতিক মতপ্রকাশের অধিকারকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তাঁর বক্তব্যে নেই বলে স্পষ্ট করেন তিনি। তাঁর ভাষায়, রাজনৈতিক মতপ্রকাশ কিংবা কোনো অবস্থান নেওয়া সম্পূর্ণ বৈধ। বিক্ষোভের গুরুত্বও খাটো করে দেখার সুযোগ নেই। বরং এসব বিষয়কে যথাযথ প্রেক্ষাপটে বিবেচনা করতে হবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version