শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬   |   ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক হামলা নিয়ে সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। বুধবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক বিতর্কে তিনি স্পষ্ট করেন যে, এই মুহূর্তে পর্তুগাল সরকারের প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে আটকে পড়া নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

বামপন্থী দলগুলোর চাপের মুখে প্রধানমন্ত্রী বলেন, পর্তুগাল সবসময় কূটনীতি ও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তবে তিনি উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্র আমাদের দীর্ঘদিনের মিত্র এবং ন্যাটো সদস্য। অন্যদিকে ইরান বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি ও ব্যালেস্টিক মিসাইল নিয়ে উদ্বেগ রয়েছে। ফলে মিত্রদের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি নিবিড়।”

প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে পর্তুগিজ নাগরিকদের সরিয়ে নিতে ইতোমধ্যে গোপন ‘রিপ্যাট্রিয়েশন অপারেশন’ বা প্রত্যাবাসন অভিযান শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। এছাড়া দেশের বিমানবন্দর, বন্দর এবং দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা সমন্বয় অফিসের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version