শনিবার, ২৪ই অক্টোবর, ২০২৬   |   ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে ২০২৭ সাল থেকে স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর পরিকল্পনা করছে দেশটির সরকার। এ উদ্যোগের আওতায় সামরিক বাহিনীতে পেশা গড়তে আগ্রহী নন, এমন তরুণেরাও নির্দিষ্ট সময়ের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো স্থানীয় সংবাদমাধ্যম পাবলিকো ও রেডিও রেনাসেনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নিয়ে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু করা হতে পারে। এর মাধ্যমে তরুণেরা সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমানবাহিনীতে যোগ দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।

এ অভিজ্ঞতার মধ্য দিয়ে তরুণদের মধ্যে কারা সামরিক পেশায় দীর্ঘমেয়াদে যুক্ত হতে আগ্রহী, তা বোঝা সম্ভব হবে। একই সঙ্গে সামরিক পরিবেশের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার ফলে আরও বেশি তরুণ সশস্ত্র বাহিনীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে আশা করছেন মন্ত্রী।

নুনো মেলো বলেন, তিনি ২০২৭ সালেই প্রকল্পটি শুরু করতে চান। আগামী বছরই এটি চালু করা ‘একেবারেই সম্ভব’ বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version