বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬   |   ২৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় একটি বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আনা হয়েছে, যা  ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে যারা যুক্তরাজ্যে যেতে ভিসা পাবেন, তাদের পাসপোর্টে ঐতিহ্যবাহী ভিসা স্টিকার আর লাগবে না, এটি পুরোপুরি ই-ভিসা (ডিজিটাল ভিসা) দিয়ে প্রতিস্থাপিত হবে।

ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য এই নতুন পরিবর্তন সম্পর্কে তথ্য জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করা হচ্ছে। আগের মতো পাসপোর্টে স্টিকার আর লাগবে না, বরং সব তথ্য ই-ভিসা (অনলাইন ডিজিটাল রেকর্ড) হিসেবে সংরক্ষিত হবে।

২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ই-ভিসা বাধ্যতামূলক

যারা যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ভিসা নেবেন, তারা তাদের ভিসা ই-ভিসা হিসেবে ডিজিটাল ভাবে পাবেন। আর পাসপোর্টে কোনো স্টিকারের প্রয়োজন হবে না। এটি ব্রিটিশ সরকারের সীমান্ত ও অভিবাসন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার অংশ। ই-ভিসা পেতে ভিসা আবেদনকারীকে একটি যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন বিভাগ-ইউকেভিআই অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে নিজের পাসপোর্ট তথ্য আপডেট রাখতে হবে। ই-ভিসা তখন সেই অ্যাকাউন্টের মাধ্যমে দেখা, শেয়ার করা বা যাচাই করা যায়।

যে কারণে পরিবর্তন

যুক্তরাজ্যের হোম অফিস ই-ভিসা চালু করার মূল কারণগুলো হলো,  দলিল নিরাপত্তা বজায় রাখা (স্টিকার হারানো/জাল জায়গায় বাধা), হ্যান্ডলিং খরচ ও কাগজপত্র কমানো, কম বেশি স্বয়ংক্রিয় ও দ্রুত প্রক্রিয়া ও সীমান্ত নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার, এগুলো ২০২৪–২৫ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের অংশ।

ই-ভিসা বনাম ইটিএ

বিশেষভাবে মনে রাখতে হবে, ই-ভিসা এবং ইটিএ (ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন) এক নয়। ই-ভিসা হলো, যাদের ভিসা লাগবে, তাদের জন্য ডিজিটাল ভিসা রেকর্ড। আর ইটিএ হলো যারা ভিসা ছাড়া সংক্ষিপ্ত সময় ভ্রমণ করতে পারবে তাদের জন্য অনুমতি ব্যবস্থা (অর্থাৎ যাদের ভিসা প্রয়োজন হয় না), এটি আলাদা অনুমোদন।

 ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ

ই-ভিসাতে আপনার পাসপোর্ট ডিটেইল সঠিকভাবে যুক্ত থাকতে হবে, কারণ সঠিক তথ্য না থাকলে বিমানবন্দর বা সীমান্তে প্রবেশে সমস্যা হতে পারে। ই-ভিসা প্রদর্শনের জন্য আপনাকে আপনার ‘ইউকেভিআিই’ অ্যাকাউন্ট থেকে শেয়ার কোড বা প্রিন্টেবল তথ্য দেখাতে হতে পারে। এছাড়া যদি ই-ভিসা সঠিকভাবে যুক্ত করা না হয়, বিমানবন্দরে বোর্ডিং বাধা সৃষ্টি হতে পারে যেমন বিভিন্ন দেশেই দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের ভিসা ব্যবস্থা সম্পূর্ণরূপে ডিজিটাল ই-ভিসা সিস্টেম ভ্রমণকারীর জন্য নিরাপদ, দ্রুত ও আধুনিক অভিবাসন ব্যবস্থার দিকে আরও একধাপ এগিয়ে দিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version