সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
যৌন অপরাধে দণ্ডিত কয়েক হাজার বন্দির তীব্র যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সহায়ক ওষুধ দেওয়ার পরিকল্পনা করছে ইংল্যান্ড ও ওয়েলস। একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, পাইলট কর্মসূচি সফল হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশটির সব কারাগার ও প্রবেশন সেবায় এ চিকিৎসা চালুর প্রস্তুতি নেওয়া সম্ভব হতে পারে। কারাগারে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে ওষুধ ব্যবহারের কার্যকারিতা মূল্যায়ন করেছেন অধ্যাপক বেলিন্ডা উইন্ডার। তিনি জানান, প্রতি চারজন যৌন অপরাধীর মধ্যে প্রায় একজনকে এই চিকিৎসার আওতায় আনা হতে পারে। বর্তমানে কারাগারে থাকা যৌন অপরাধীদের হিসাবে এ সংখ্যা প্রায় ৩ হাজার ৭৫০। সরকারি সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে স্বেচ্ছায় যৌনাকাঙ্ক্ষা দমনকারী ওষুধের ব্যবহার বাড়াতে…
পর্তুগালে ট্রেনের ভেতরেই বিলাসবহুল আবাসন, চমৎকার খাবারদাবার এবং দেশটির ঐতিহাসিক অঞ্চলগুলোতে ঘুরে বেড়ানোর অভিনব সুযোগ নিয়ে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ‘রেল হোটেল’। ২ কোটি (২০ মিলিয়ন) ইউরো বা প্রায় ২৬০ কোটি টাকার এই মেগা প্রজেক্টটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনবে। ‘ভালভার্দে ট্রেন’ নামের এই প্রকল্পের আওতায় পর্তুগালের জাতীয় রেল অপারেটর ‘সিপি’-র অব্যবহৃত ও পুরোনো বগিগুলোকে সংস্কার করা হবে। বিখ্যাত ‘ওরিয়েন্ট এক্সপ্রেস’ এবং ‘বেলমন্ড’ ট্রেনের মতো আন্তর্জাতিক বিলাসবহুল রেল সফরের আদলে তৈরি করা হবে পর্তুগালের এই প্রথম বুটিক হোটেল ট্রেনটি। প্রকল্পটির অনুমোদিত বাজেট প্রায় ১৯.৬ মিলিয়ন ইউরো, যার অর্ধেক অর্থাৎ ৯.৮ মিলিয়ন ইউরো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আঞ্চলিক উন্নয়ন…
পর্তুগালের অভিবাসন ও সমন্বয় সংস্থা ‘আইমা’-র তীব্র জনবল সংকট, ত্রুটিপূর্ণ ডিজিটাল ব্যবস্থা এবং অসংলগ্ন কার্যপ্রণালীর কারণে আইনজীবীদের স্বাভাবিক দায়িত্ব পালন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে অভিবাসীদের আইনি প্রতিরক্ষা পাওয়ার মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে সতর্ক করেছে পর্তুগালের বার অ্যাসোসিয়েশন। গত ১৯ আগস্ট বার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল লিসবনের আনজোস এলাকায় অবস্থিত ‘আইমা’র প্রধান কার্যালয় পরিদর্শনের পর এই উদ্বেগজনক চিত্র ও সুপারিশমালা প্রকাশ করে। বার অ্যাসোসিয়েশনের সভাপতি জোয়াও মাসানো বলেন, এই পরিদর্শনের মাধ্যমে আইনজীবীদের দীর্ঘদিন ধরে করা অভিযোগগুলোর ‘প্রতিটি বিষয়’ সত্য বলে প্রমাণিত হয়েছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো—আইমার কার্যালয়গুলোতে সেবার জন্য দীর্ঘ লাইন এবং ‘অস্বাভাবিক দীর্ঘ সময় অপেক্ষা করার বাধ্যবাধকতা’।…
যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমদের অজুর সময় কম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে দেশটির পানি শিল্প নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট। একই সঙ্গে এশীয় সম্প্রদায়ের মানুষকে রান্নার আগে চাল ধোয়ার সময় পানির ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। অফওয়াটের অর্থায়নে পরিচালিত ‘ওয়াটার এফিসিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ’ কর্মসূচির আওতায় এসব উদ্যোগ নেওয়া হয়। এর লক্ষ্য ছিল বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে পানি ব্যবহারে সাশ্রয়ী অভ্যাস গড়ে তোলা। কর্মসূচির একটি সাম্প্রতিক উদ্যোগে সাউথ স্টাফোর্ডশায়ার ওয়াটার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিভিনিটি অনুষদ, ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ কেমব্রিজ সেন্ট্রাল মসজিদসহ বিভিন্ন সংস্থা ও পানি সরবরাহকারী কোম্পানি অংশীদার হিসেবে কাজ করেছে। কেমব্রিজে পরিচালিত পরীক্ষামূলক প্রকল্পে স্থানীয় মুসলিমদের নামাজের…
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতার একটি মুসলিম কবরস্থানে ১৮ জন অজ্ঞাতপরিচয় অভিবাসীর মরদেহ দাফন করা হয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে মরক্কো সীমান্ত দিয়ে সেউতায় প্রবেশের ঐতিহাসিক গণচেষ্টায় অন্তত ৯০ জনের মৃত্যু এবং ৭২,০০০ মানুষের অবৈধ অনুপ্রবেশের পর এই দাফন সম্পন্ন হলো। দাফন করা ১৮ জন মরদেহের সবাই পুরুষ এবং তাদের কারোরই পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। কবরস্থানের অন্তর্বর্তীকালীন পরিচালক সাঈদ মোহাম্মদ বার্তা সংস্থা এপি-কে জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোনো আত্মীয়স্বজন এসে পরিচয় দাবি করেন, তবে যেন খুঁজে পাওয়া যায়—সেজন্য কবরগুলোকে নামফলকের পরিবর্তে কেবল নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। দাফন কাজের সময় একজন ইমাম জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন। এরপর কাফনসদৃশ…
চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই চিকিৎসা ও ওষুধ তৈরিতে ব্যবহারের জন্য ৬৬ টনেরও বেশি গাঁজা (ক্যানাবিস) রপ্তানি করেছে পর্তুগাল। এই পরিমাণটি গত বছর দেশটিতে উৎপাদিত ও রপ্তানি হওয়া মোট গাঁজার প্রায় ৮০ শতাংশের সমান। পর্তুগালের ঔষধ নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ইনফার্মড’-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মোট ৬৬,৩০৫ কেজি গাঁজা রপ্তানি করা হয়েছে। যেখানে পুরো ২০২৫ সালে মোট রপ্তানির পরিমাণ ছিল ৭৯ টনের কিছু বেশি। সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগাল থেকে ক্যানাবিস রপ্তানির হার নাটকীয়ভাবে বেড়েছে। ২০২৪ সালে ক্যানাবিস রপ্তানি প্রায় তিন গুণ বেড়ে ১১,৯৭৩ কেজি থেকে ৩১,১৮৮ কেজিতে দাঁড়িয়েছিল। পর্তুগালে উৎপাদিত এই ওষুধি গাঁজার প্রধান বাজার মূলত…
চার দশকেরও বেশি সময় আগে ক্ষমতায় আসার পর বিদেশে এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সফর শেষে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশে ফিরেছেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কয়েক মাস ধরে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা জল্পনার অবসান ঘটেছে। ৯৩ বছর বয়সী বিয়া সুইজারল্যান্ডের জেনেভা থেকে ভাড়া করা একটি বিমানে রাজধানী ইয়াউন্ডের এনসিমালেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তিনি টানা ১০ সপ্তাহেরও বেশি সময় দেশের বাইরে ছিলেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান বিয়া গত ৭ জুন ক্যামেরুন ছাড়েন। সে সময় দেশটির বেসামরিক মন্ত্রিসভা জানায়, তিনি ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ ইউরোপ যাচ্ছেন। ফার্স্ট লেডি চান্তাল বিয়াকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা…
তীব্র তাপদাহে স্পেনে গত ১ জুন থেকে ১৯ আগস্টের মধ্যে আনুমানিক ৪,৪৫৮ জনের মৃত্যু হয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। দীর্ঘ সময় ধরে চলা এই চরম আবহাওয়ার কারণে কেবল স্পেন নয়, বরং পুরো ইউরোপজুড়েই আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণহানি। স্পেনের রাষ্ট্রীয় ‘কার্লোস ৩ হেলথ ইনস্টিটিউট’-এর পরিসংখ্যান অনুযায়ী, আগের দুই বছরের তুলনায় এই গ্রীষ্মে তাপদাহে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। ২০২৫ সালের একই সময়ে স্পেনে ৩,০৭৩ জনের এবং ২০২৪ সালে ১,৮৯০ জনের মৃত্যু হয়েছিল। এবারের ৪,৪৫৮ জনের এই সংখ্যাটি ২০২২ সালের রেকর্ড ৪,৫২০ জনের মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। স্পেনের এই সংখ্যাগুলো দেশটির ‘মর্টালিটি মনিটরিং সিস্টেম’-র মাধ্যমে প্রাক্কলন বা অনুমান করা হয়েছে, যা…
আগামী সপ্তাহের শুরু থেকে ডিজেল ও পেট্রোলের (গ্যাসোলিন) দাম প্রতি লিটারে অন্তত তিন সেন্ট করে বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক বাজারে গত বুধবার পর্যন্ত জ্বালানি তেলের দামের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে পর্তুগিজ সংবাদমাধ্যম এসআইসি-কে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট খাতের একটি নির্ভরযোগ্য সূত্র। এই মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত। ওয়াশিংটন ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে একটি সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে। অন্যদিকে, ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে—আমেরিকানরা যদি তাদের ওপর আক্রমণ জোরদার করে, তবে তারা ইউরোপে থাকা মার্কিন ও ন্যাটো সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে এর জবাব দেবে। দুই…
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লিসবনের বাংলাদেশ দূতাবাসের সকল বিভাগীয় কার্যক্রম ও কনস্যুলার সেবা বন্ধ থাকবে। একই সঙ্গে ওই দিন (২৫ আগস্ট) যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট এনরোলমেন্ট বা পাসপোর্টের আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সুবিধার্থে নতুন তারিখ ঘোষণা করেছে দূতাবাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ আগস্টের পরিবর্তে সংশ্লিষ্ট সেবাগ্রহীতাদের আগামী ২৬ আগস্ট (বুধবার) প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য বিনীত…

