সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
মরক্কোর নিরাপত্তা বাহিনী শনিবার কাস্টিলেজোস (স্থানীয় নাম ফিনাইদাক) শহরের কাছে লুকিয়ে থাকা শত শত অভিবাসীকে ছত্রভঙ্গ করে দিয়েছে। স্পেনের নিয়ন্ত্রণাধীন ছিটমহল সেউতায় প্রবেশের উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। কয়েক সপ্তাহ আগে সেউতায় প্রবেশের এক গণচেষ্টায় ১৪১ জনের মৃত্যুর ট্র্যাজেডির পর এই নতুন অভিযান চালাল মরক্কো। মরক্কোর নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মূলত উপ-সাহারা আফ্রিকা অঞ্চল থেকে আসা এই অভিবাসীরা ফিনাইদাকের উপকণ্ঠে লুকিয়ে ছিল। মরক্কোর গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে ২৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের মধ্যে ৪৬ জন মরক্কোর নাগরিক এবং বাকিরা উপ-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের বাসিন্দা। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-এর বরাতে জানা গেছে, সেউতার দক্ষিণ-পশ্চিমে একটি পার্বত্য এলাকায় এই অভিযান চালানো…
হাঙ্গেরির উত্তর-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোররাতে মেজোকেভেসদ এবং মেজোনাগ্যমিহালির মধ্যবর্তী এম-৩ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হাঙ্গেরির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, পোল্যান্ডের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের জানালা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার শুরু করেন। ভোর ৩টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির ভেতর থেকে ৩৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বেশ কয়েকজন যাত্রী বাসের নিচে চাপা পড়ে ছিলেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক…
ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ (একজনের বদলে একজন) চুক্তির আওতায় প্রায় ১০০ শিশুকে ভুলবশত প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে বন্দিশালায় আটকে রাখা হয়েছে। গার্ডিয়ানের এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কর্মীরা জানিয়েছেন, গত ৯ মাসে এই চুক্তির আওতায় বয়স নিয়ে বিতর্ক থাকা ৩০৪টি মামলার মধ্যে ৯৪টি (৩১ শতাংশ) ক্ষেত্রে শেষ পর্যন্ত সংশ্লিষ্টরা ‘শিশু’ বা অপ্রাপ্তবয়স্ক হিসেবে প্রমাণিত হয়েছে। সরকারি নীতি অনুযায়ী এই চুক্তি থেকে শিশুদের বাদ রাখার কথা এবং অভিভাবকহীন শিশুদের অভিবাসন বন্দিশালায় ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কারাগার ও অভিবাসন বন্দিশালাগুলো পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডস’…
বেলজিয়ামের পূর্ব ফ্ল্যান্ডার্স অঞ্চলে একটি বাড়ি সংস্কারের সময় সেলারের দেয়াল থেকে প্রায় ৯ কোটি ইউরো মূল্যের সোনা উদ্ধার করেছেন নির্মাণশ্রমিকরা। দেয়ালের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া গেছে সোনার বার ও অসংখ্য স্বর্ণমুদ্রা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে বাড়িটিতে পয়োনিষ্কাশনের নতুন পাইপ বসানোর কাজ চলছিল। এ সময় দেয়ালে খনন করতে গিয়ে শ্রমিকরা প্রথমে স্বর্ণমুদ্রা দেখতে পান। পরে সেখানে সোনার বারও পাওয়া যায়। সোনা পাওয়ার পরপরই পুলিশকে খবর দেন শ্রমিকরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর বাড়িটির আশপাশে মানুষের ভিড় বাড়তে শুরু করে। এ অবস্থায় নতুন করে গুপ্তধন খুঁজতে সেখানে না যাওয়ার জন্য সতর্ক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পুরো বাড়িটি তল্লাশি করা…
পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড কিংবা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী হতে পারে। দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে। নির্দেশনায় বাংলাদেশিদের পোল্যান্ডের…
পর্তুগালের রাজধানী লিসবনে আকস্মিক মৃত্যু হয়েছে যশোর জেলার প্রবাসী বাংলাদেশি তরুণ (২৫)। শুক্রবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃম মনিজ এলাকায় নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিচিতরা জিহাদকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে জিহাদের মৃত্যু হতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাত্র ২৫ বছর বয়সে জিহাদের আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে মাতৃম মনিজ এলাকার বাংলাদেশি ব্যবসায়ী, বন্ধু, পরিচিতজন ও স্বজনদের মধ্যে…
ইতালির ফরমিয়ায় প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন একটি দোকানে বাংলাদেশি এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিন যুবককে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সোমবার রাতে ভিয়া ভিত্তুরিও এলাকায় দোকানটিতে ঢুকে ওই তিন যুবক কর্মীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তাদের একজন তাকে মাটিতে ফেলে মুখ ও পিঠে একের পর এক ঘুষি মারেন। হামলায় গুরুতর আহত কর্মীর চোয়ালের ওপরের ও নিচের অংশে দুটি হাড় ভেঙে গেছে। তিনি বর্তমানে দোনো স্ভিৎসেরো হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় তিন যুবকের সবার মুখ হেলমেট দিয়ে ঢাকা ছিল। দোকানের ভেতরে ও বাইরে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে—এ বিষয়টি তারা জানতেন বলেই ধারণা করছেন তদন্তকারীরা। তবে ক্যামেরাগুলোতে হামলার পুরো ঘটনা…
পর্তুগালের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের অপেক্ষার সময় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সকাল ৮টা ৪৫ মিনিটের তথ্য অনুযায়ী, বারেইরোর নসা সেনহোরা দো রোজারিও হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক মূল্যায়নের জন্য গড়ে ১১ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। সেখানে জরুরি বা ‘হলুদ রিস্টব্যান্ড’ প্রাপ্ত রোগীদেরও প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। একই সময়ে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে প্রাথমিক মূল্যায়নের জন্য গড় অপেক্ষা সাত ঘণ্টা ছাড়িয়ে গেছে। সেখানে হলুদ রিস্টব্যান্ডধারী ১৭ জন রোগীকে সাত ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। লুরেসের বিয়াট্রিজ অ্যাঞ্জেলো হাসপাতালে জরুরি রোগীদের জন্য অপেক্ষার সময় ছিল গড়ে প্রায় আড়াই ঘণ্টা। অন্যদিকে, আমাদোরা-সিনত্রা হাসপাতালের জরুরি বিভাগের কোনো তথ্যই…
পর্তুগালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল ইমার্জেন্সি-এর কর্মীরা আগামী ১৪ এবং ২৮ সেপ্টেম্বর দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। দেশটির জরুরি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক পুনর্গঠনের সরকারি পরিকল্পনার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রি-হাসপাতাল ইমার্জেন্সি টেকনিশিয়ানদের ইউনিয়ন এক সাধারণ সভার পর বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। বিতর্কিত এই পরিকল্পনার মূলে রয়েছে আইএনইএম-এর ৫৪টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনা লোকাল হেলথ ইউনিটের কাছে হস্তান্তর করা এবং ৪৬টি ইমিডিয়েট লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সকে সাধারণ জরুরি যানে রূপান্তর করা। ইউনিয়নের প্রেসিডেন্ট রুই লাজারো জানিয়েছেন, এই ধর্মঘট বেতন বা কর্মপরিবেশ সংক্রান্ত কোনো বিষয় নয়। বরং এটিকে তারা ‘আইএনইএম ভেঙে ফেলার’ পাঁয়তারা হিসেবে দেখছেন। তিনি আরটিপি নোতিসিয়াসকে বলেন, ‘এই ধর্মঘটের মাধ্যমে…
ইউক্রেন থেকে পালিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। জুনের শেষে এই সংখ্যা ৪৪ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। গত মে মাসের তুলনায় জুনে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা ইউক্রেনীয়র সংখ্যা বেড়েছে ২৪ হাজার ৩৮০ জন। মঙ্গলবার (১২ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউক্রেনীয় অস্থায়ী সুরক্ষা পেয়েছেন জার্মানিতে। জুনের শেষে দেশটিতে এ সুবিধার আওতায় ছিলেন ১২ লাখ ৮৬ হাজার ২৩০ জন। ইইউতে অস্থায়ী সুরক্ষার আওতায় থাকা মোট ইউক্রেনীয়র ২৯ দশমিক ২ শতাংশই জার্মানিতে অবস্থান করছেন। এরপর রয়েছে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। পোল্যান্ডে অস্থায়ী…

