সোমবার, ২৭ই এপ্রিল, ২০২৬   |   ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ১২ মার্চ ২০২৬, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত হয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ফ্রেডেরিক ইন্জা। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের যাত্রা শুরু হওয়াকে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

এই অধিবেশন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতিফলন। নবনির্বাচিত এই সংসদ যাতে বাংলাদেশের জনগণের সেবা করতে পারে এবং দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারে, ফ্রান্স সেই শুভকামনা জানিয়েছে।

আজকের এই উদ্বোধনী অধিবেশনে ফ্রান্স ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও নরওয়েসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সংসদীয় রীতির অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশনে ভাষণ দেন। নব্য গঠিত এই সংসদে বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তারেক রহমান সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version