শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬   |   ২৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ২৬শে মার্চ। রক্তক্ষয়ী সংগ্রামের পর প্রাপ্ত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে নতুন এক জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। আজ সেই গৌরবের ৫৫ বছর পূর্ণ হলো।

প্রত্যুষে একাত্তরের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাখো মানুষের হাতে থাকা লাল-সবুজের পতাকা আর পুষ্পস্তবকে ঢেকে যায় শহীদ বেদি। কণ্ঠে ধ্বনিত হয় দেশাত্মবোধক গান।

 সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবন ও সড়ক দ্বীপগুলো আলোকসজ্জায় সাজানো হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশে-বিদেশে মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version