মঙ্গলবার, ১৯ই মে, ২০২৬   |   ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিজের গাড়ি চুরি ঠেকাতে গিয়ে এক ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৩৬ বছর বয়সী বাংলাদেশি নারী ইয়াসমিন। স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। পুরো হত্যাকাণ্ডের দৃশ্যটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং পুলিশের তদন্তের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে।

প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়ি চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করছিল। ওই সময় ইয়াসমিন সেখানে উপস্থিত হলে চোর তাঁর ওপর আক্রমণ করে বসে। একপর্যায়ে লোকটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করতে দেখা যায়। এই লাইভ খুনের দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ার পর স্থানীয় পুলিশ ঘাতককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ফ্লোরিডার প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version