শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর, ২০২৬   |   ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইউরোপ। পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেক দেশেই খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার দেশভেদে ভিন্ন।

শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ ও সম্ভাব্য আয় বিবেচনায় ইউরোপের ১০টি দেশের তথ্য তুলে ধরা হলো।

১. আইসল্যান্ড

আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইসল্যান্ডে সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় ১৬ থেকে ১৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৩৯ টাকা। এ হিসাবে মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো বা প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা আয় করা সম্ভব।

২. নরওয়ে

নরওয়েতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজের সুযোগ পান। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ দশমিক ৮৬ ইউরো বা ২ হাজার ৩৭৭ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ৪৯০ ইউরো বা ২ লাখ ১০ হাজার টাকা আয় হতে পারে।

৩. আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং ছুটির সময়ে ৪০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩ দশমিক ৫০ ইউরো বা ১ হাজার ৯০৪ টাকা। মাসে গড় আয় প্রায় ১ হাজার ১৭০ ইউরো বা ১ লাখ ৬৫ হাজার টাকা হতে পারে।

৪. ডেনমার্ক

ডেনমার্কে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪ দশমিক ৭৪ ইউরো বা ১১০ ড্যানিশ ক্রোনা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৭৮ টাকা। মাসে গড়ে প্রায় ৮ হাজার ৫০০ ড্যানিশ ক্রোনা বা ১ হাজার ১৩৮ ইউরো আয় হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এ পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

৫. যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ২১ পাউন্ড বা ১৪ দশমিক ৯ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার টাকা। মাসে প্রায় ৯৭৭ পাউন্ড বা ১ হাজার ১২৭ ইউরো আয় হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এ পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

৬. সুইডেন

সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা নেই। তবে বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন। মাসিক গড় আয় প্রায় ১২ হাজার ৫০৩ সুইডিশ ক্রোনা বা ১ হাজার ১১৩ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এ আয় প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা।

৭. স্পেন

স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯ দশমিক ২৬ ইউরো বা ১ হাজার ৩০৬ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ১১১ ইউরো বা ১ লাখ ৫৭ হাজার টাকা আয় হতে পারে।

৮. জার্মানি

ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা জার্মানিতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২ দশমিক ৮২ ইউরো বা ১ হাজার ৮০৮ টাকা। এ হিসাবে মাসে প্রায় ১ হাজার ১১১ ইউরো বা ১ লাখ ৫৭ হাজার টাকা আয় করা সম্ভব।

৯. বেলজিয়াম

বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ৮২ ইউরো বা ১ হাজার ৮০৮ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ৫৩ ইউরো আয় হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।

১০. লুক্সেমবার্গ

লুক্সেমবার্গে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম হলেও ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৮ ইউরো বা ২ হাজার ৫৩৯ টাকা। মাসে গড়ে প্রায় ১ হাজার ৮০ ইউরো বা ১ লাখ ৫২ হাজার টাকা আয় হতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version