বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬   |   ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের সিন্ত্রা পৌরসভার মাসামায় একটি বড় ক্রেন ধসে সড়কে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গাড়ি।

বুধবার সকালে বেলাসের রুয়া দে ইনেস দে কাস্ত্রো সড়কে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন একটি ভবনের পাশে থাকা ক্রেনটি হঠাৎ সড়কের ওপর ধসে পড়ে।

পর্তুগিজ সংবাদমাধ্যম এসআইসির তথ্য অনুযায়ী, নিহত দুজন রাস্তার বিপরীত পাশে একটি ভবনে রং করার কাজ করছিলেন। নিহতদের বয়স ৩৮ ও ৪০ বছর।

গ্রেটার লিসবন সাব-রিজিওনাল কমান্ডের এক কর্মকর্তা লুসা নিউজ এজেন্সিকে জানান, সকাল ৮টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ১৫ জন উদ্ধারকর্মী ছয়টি গাড়ি নিয়ে পৌঁছান।

পর্তুগিজ জননিরাপত্তা পুলিশ (পিএসপি) জানিয়েছে, ক্রেনটি ধসে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় সড়কের অন্য কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version