সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬   |   ১লা , ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেক্সিট পরবর্তী চুক্তির আওতায় যুক্তরাজ্যে বসবাসরত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বসবাসের অধিকার বা রেসিডেন্সি স্ট্যাটাস নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে ব্রিটিশ সরকার। মূলত যারা দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যের বাইরে অবস্থান করছেন, তাদের ‘প্রি-সেটেলড স্ট্যাটাস’ বাতিলের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে বসবাসরত প্রায় ১৪ লাখ ইইউ নাগরিকের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।

ব্রিটিশ সরকারের নতুন নিয়ম অনুযায়ী, প্রি-সেটেলড স্ট্যাটাসধারী কোনো ব্যক্তি যদি গত ৫ বছরের (৬০ মাস) মধ্যে মোট ৩০ মাসের বেশি সময় যুক্তরাজ্যের বাইরে অবস্থান করেন, তবে তিনি দেশটিতে বসবাসের যোগ্যতা হারাবেন। বিশেষ করে যারা টানা ৫ বছরের বেশি সময় ধরে অনুপস্থিত রয়েছেন, তাদের দিয়ে এই উচ্ছেদ বা স্ট্যাটাস বাতিলের প্রক্রিয়া শুরু করবে হোম অফিস। তবে যৌক্তিক কোনো কারণ থাকলে তা বিবেচনার সুযোগ রাখা হয়েছে।

এই কড়াকড়ি আরোপ করতে গিয়ে হোম অফিস নাগরিকদের যাতায়াতের যে তথ্য ব্যবহার করছে, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন ‘the3million’ দাবি করেছে, হোম অফিসের ডাটাবেসে অনেক সময় ভুল তথ্য থাকে—যেমন কেউ টিকিট বুকিং দিলেও ভ্রমণ না করলে তার নামও বিদেশ ভ্রমনের তালিকায় থেকে যায়। সম্প্রতি ভুল ভ্রমণ তথ্যের কারণে প্রায় ২০ হাজার অভিভাবকের ‘চাইল্ড বেনিফিট’ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

নাগরিক অধিকার সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি’ (IMA) এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরি জানিয়েছে, মোট ৬২ লাখ আবেদনকারীর মধ্যে প্রকৃতপক্ষে কতজন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে সরকারের দাবি, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধে এই পদক্ষেপ জরুরি এবং সাধারণ বাসিন্দারা এতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version