শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬   |   ২০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত শেখ নির্বাচিত হয়েছেন।


পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার প্রবাসীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়। খলিলুর রহমান সাগরকে প্রধান করে গঠিত নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, টিটু আহমেদ, চলাচল মাহামুদ, গাজী আব্দুল আলিম, রনি রহমান, সাব্বির হোসাইন ও মো. তাজউদ্দীন সিকদার। পুরো প্রক্রিয়াটির পরিচালনায় ছিলেন রনি হোসাইন।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানান, পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জের প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতেই নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নতুন কমিটির হাত ধরে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।


নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, ‘পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকে সংগঠনকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


সাধারণ সম্পাদক শাহাদাত শেখ বলেন, ‘সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী মুন্সীগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে।’


নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তারা নতুন কমিটির সফলতা ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version