মঙ্গলবার, ২রা জুন, ২০২৬   |   ১৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের অতি-ডানপন্থী রাজনৈতিক দল ‘শেগা’ এক ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হয়েছে। গত ছয় মাসের ব্যবধানে দলটির মোট নির্বাচিত পৌর কাউন্সিলরদের প্রায় এক-পঞ্চমাংশই দল ত্যাগ করেছেন। সর্বশেষ ধাক্কাটি এসেছে তোরেস নোভাসে, যেখানে জোসে কারোলা নামের দলটির একমাত্র নির্বাচিত কাউন্সিলর পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন। কারোলা গত ১৭ মার্চ থেকে তার এই সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং এর মাধ্যমে তোরেস নোভাসের পৌর পরিষদে শেগা তাদের প্রতিনিধিত্ব পুরোপুরি হারালো।

পদত্যাগের কারণ হিসেবে কারোলা দলের স্থানীয় ও জেলা পর্যায়ের কাঠামোর সঙ্গে ‘অসামঞ্জস্যতার’ কথা উল্লেখ করেছেন। তবে এই ভাঙন কেবল তোরেস নোভাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; লিসবন, ফুঞ্চাল, কোয়েমব্রা এবং গাইয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও শেগা তাদের নির্বাচিত প্রতিনিধিদের হারিয়েছে। নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই একের পর এক কাউন্সিলরের পদত্যাগ পর্তুগিজ রাজনীতিতে শেগার সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রকটভাবে সামনে নিয়ে এসেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version