পর্তুগালে বিনিয়োগ ভিসা বা গোল্ডেন ভিসাধারী (ARI) ৫০০-এর বেশি বিদেশি নাগরিক দেশটির সরকারের বিরুদ্ধে একটি সম্মিলিত মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আন্তোনিও হোসে সেগুরোর প্রণীত নতুন জাতীয়তা আইনের কারণে পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষার সময়কাল অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় এই অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই বিক্ষোভের মূলে প্রধানত মার্কিন নাগরিকরা থাকলেও বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এতে যোগ দিয়েছেন। এক্সপ্রেসো পত্রিকার তথ্যমতে, তারা ইতিমধ্যে হো নিয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একত্রিত হয়েছেন এবং শীঘ্রই একটি আনুষ্ঠানিক সমিতি হিসেবে নিজেদের নিবন্ধিত করতে যাচ্ছেন।
নতুন এই আইনের ফলে বিদেশিদের পর্তুগিজ নাগরিকত্বের আবেদনের জন্য ন্যূনতম বসবাসের সময়সীমা দ্বিগুণ করা হয়েছে। এই মে মাস পর্যন্ত যেখানে ৫ বছর বসবাসের পর নাগরিকত্বের আবেদন করা যেত, নতুন নিয়মে সাধারণ ক্ষেত্রে তা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। এছাড়া পর্তুগিজ ভাষাভাষী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। আইনের এই কঠোর পরিবর্তনের ফলে অনেক বিনিয়োগকারী তাদের বসবাসের আবেদন বাতিল করছেন এবং বেশ কয়েকটি আইন সংস্থা এই ৫০০ নাগরিকের পক্ষ হয়ে আইনি লড়াইয়ের পরামর্শ দিচ্ছে। আপাতত চূড়ান্ত বিধিমালার অপেক্ষায় থাকলেও বিনিয়োগকারীরা তাদের অধিকার রক্ষায় বড় ধরনের আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছেন।
তথ্যসূত্র: সিস নটিসিয়াস
