মঙ্গলবার, ২৫ই আগস্ট, ২০২৬   |   ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের ভিলা ফ্রাঙ্কা ডি জিরা এলাকায় একটি পণ্যবাহী ট্রাক থেকে সুকৌশলে জ্বালানি তেল চুরির সময় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দেশটির পাবলিক সিকিউরিটি পুলিশ। গত ২৭শে মার্চ লিসবন মেট্রোপলিটন কমান্ডের এক বিশেষ অভিযানে ২১ ও ২৪ বছর বয়সী এই দুই অপরাধীকে আটক করা হয়। 

পুলিশের নিয়মিত টহল দল একটি সন্দেহভাজন ব্যক্তিগত গাড়ি পার্ক করা দেখে এগিয়ে গেলে এই অভিনব চুরির ঘটনাটি সামনে আসে।

পুলিশের তথ্যমতে, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একজন যুবক গাড়ির ভেতরে নজরদারি করছিলেন এবং অন্যজন ট্রাকের ফুয়েল ট্যাংক থেকে প্লাস্টিকের বোতলে তেল ভরছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন চোর ট্রাকের নিচে লুকিয়ে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি মামলা দায়ের করার পর পুলিশ তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে তেল ভর্তি বোতলসহ তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম (রেঞ্জ ও স্ক্রু-ড্রাইভার) জব্দ করা হয়েছে।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই দুই যুবকের বিরুদ্ধেই অতীতে একাধিক চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তবে পর্তুগিজ আইনি প্রক্রিয়া অনুযায়ী, তাঁদের আদালতের প্রাথমিক শুনানিতে হাজির হওয়ার নোটিশ দিয়ে আপাতত সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি লিসবন নর্থ ডিস্ট্রিক্ট প্রসিকিউটর অফিসে প্রক্রিয়াধীন রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার এই সময়ে এমন ছিঁচকে চুরির ঘটনা স্থানীয় ট্রাক চালক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version