রবিবার, ৩রা মে, ২০২৬   |   ২০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে তুরস্ক কর্তৃপক্ষ। আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে উৎসবের আমেজে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

তুরস্কের সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এবং জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরস্কের আকাশ থেকে শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রচলিত পদ্ধতিতে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক ও জ্যোতির্বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্যালকুলেশন বা মডেল ব্যবহার করে এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।

তুরস্ক সাধারণত প্রতি বছরই ধর্মীয় মাসগুলোর শুরুর তারিখ নির্ধারণে আধুনিক মহাকাশ বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও রমজান মাসের ২৮তম দিনেই (বুধবার) ঈদের তারিখ আগাম ঘোষণা করা হলো। ইউরোপের দেশগুলোতে (যেমন: পর্তুগাল, ফ্রান্স, জার্মানি) অবস্থানরত মুসলিম কমিউনিটিগুলোর বড় একটি অংশও বৈজ্ঞানিক হিসাব বা সৌদি আরবের ঘোষণার সাথে মিল রেখে ঈদ পালন করে। ফলে বেশিরভাগ সময় তুরস্ক ও ইউরোপে একই দিনে ঈদ হয়। তাই ধারণা করা হচ্ছে তুরস্কের সাথে ইউরোপেও একই দিনে হতে পারে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version