বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে ধর্মঘটের কারণে জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। দেশটির বিভিন্ন সেবা খাতের পাশাপাশি স্কুল ও ট্রেন চলাচলেও এ ধর্মঘটের প্রভাব পড়েছে বলে স্মৃতিস্তম্ভটির সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে।
রাজধানী প্যারিসে বিক্ষোভ মিছিলে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্স যখন নিজেদের আর্থিক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তখনই এ ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে।
