শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬   |   ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযথ মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপনের উদ্যোগ নিয়েছে পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দূতাবাস প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, লিসবনের বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে (Estr. Forte do Alto Duque 1587, 1400-157 Lisboa) ওই দিন সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠান শুরু হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে অতিথিদের আগমন এবং ১০টা ৩০ মিনিটে আসন গ্রহণের পর পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে।

এরপর সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া পৃথক বাণী পাঠ করা হবে। ১০টা ৫০ মিনিটে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য এবং বেলা ১১টা ১০ মিনিটে রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হবে। সবশেষে বেলা ১১টা ২০ মিনিটে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

ঐতিহাসিক এই দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে লিসবনের বাংলাদেশ দূতাবাস।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version