মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের লিসবনে ব্রেইন স্ট্রোক করে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৯ মার্চ) স্থানীয় সময় আনুমানিক রাত ৭টা ৪৫ মিনিটে লিসবনের মার্তিম মনিজ এলাকার সেন্ট্রো কমার্শিয়াল মুরারিয়া মার্কেটের সামনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম রফিকুল ইসলাম ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা ছিলেন। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। দীর্ঘ দিন ধরে তিনি পর্তুগালে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন।তার আকস্মিক মৃত্যুতে লিসবনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত্যুর ঠিক আগমুহূর্তেও তিনি অন্যান্য প্রবাসীদের সাথে অত্যন্ত হাস্যোজ্জ্বল মুখে কথা বলছিলেন। কিন্তু জীবনের অনিশ্চয়তাকে সত্য প্রমাণ করে মুহূর্তের মধ্যেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version