রবিবার, ১৪ই জুন, ২০২৬   |   ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোজোনের অন্যতম শক্তিশালী অর্থনীতি স্পেনে বেকারত্বের হারে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। গত মঙ্গলবার ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে দেশটির বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.৮৩ শতাংশে। এটি করোনা মহামারীর পরবর্তী সময়ে স্পেনে বেকারত্বের হারের সর্বোচ্চ প্রান্তিক বৃদ্ধি হিসেবে চিহ্নিত হচ্ছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা হারটি কমে ৯.৮ শতাংশে নামার পূর্বাভাস দিলেও বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

প্রথম প্রান্তিকে স্পেনে নতুন করে বেকার হয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৫০০ জন, যার ফলে বর্তমানে মোট বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষে। মূলত পর্যটন নির্ভর অর্থনীতি হওয়ায় ক্রিসমাস পরবর্তী সময়ে সেবা খাতের মন্দা এবং মৌসুমি প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে একটি ইতিবাচক দিক হলো, ২০০৮ সালের পর থেকে বছরের প্রথম তিন মাসের নিরিখে এটিই ছিল স্পেনের সর্বনিম্ন বেকারত্বের হার।

বেকারত্ব বাড়লেও একই সাথে কর্মসংস্থানের ক্ষেত্রে এক অনন্য রেকর্ড গড়েছে স্পেন। বর্তমানে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা ২২.৫ মিলিয়ন (২ কোটি ২৫ লক্ষ), যা স্পেনের ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের একই সময়ের তুলনায় কর্মসংস্থান বেড়েছে ৫ লক্ষ ৩২ হাজার ৩০০টি। অর্থাৎ একদিকে যেমন নতুন করে মানুষ বেকার হয়েছেন, অন্যদিকে শ্রমবাজারে কর্মক্ষম মানুষের ব্যাপক অংশগ্রহণের ফলে কর্মসংস্থানের মোট সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version