পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের পোর্তোতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিটি ও পর্তোর প্রচার সম্পাদক আরাফাত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কামিউনিটি অফ পর্তোর এর সভাপতি শাহ আলম কাজল, এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন কিরন,শাহ জামাল আজাদ, মনিরুল ইসলাম,
মামুন হাজারী, আবুল কালাম আজাদ,মোহাব্বত আলম টিপু, মাছুম রহমান, নাবিয়ান আজিজ বেলাল, পিন্টু প্রধান, বুলবুল আহমেদ,কফিল,উদ্দিন ভূঁইয়া শাকিল,ইমন শাহ, দেলোয়ার হোসেন, সালাহ্ উদ্দিন বাপ্পী, সাইফুল ইসলাম,রোকন উদ্দিন, শহীদ মাষ্টার, ফিরোজ , উজ্জ্বল,রাশেল, অনিক সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
বক্তারা বলেন, পবিত্র রমজান মুসলমানদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


