লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

২০২৬ সালের শুরুতেই ইউরোপের শ্রমবাজারে এক অদ্ভুত ও বিপরীতমুখী চিত্র ফুটে উঠেছে। ইউরোস্ট্যাট এবং বিভিন্ন দেশের জাতীয় পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মহাদেশটিতে গড় বেকারত্বের হার ৫.৫% হলেও দেশভেদে এই হারের ব্যবধান আকাশ-পাতাল। একদিকে ফিনল্যান্ড ও স্পেনের মতো উন্নত দেশগুলো যখন উচ্চ বেকারত্ব নিয়ে হিমশিম খাচ্ছে, তখন রাশিয়া বা পোল্যান্ডের মতো দেশগুলো প্রায় পূর্ণ কর্মসংস্থানের কাছাকাছি পৌঁছে গেছে। বর্তমানে ইউরোপের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার লক্ষ্য করা গেছে ফিনল্যান্ডে (১০.২%)। এর ঠিক পরেই রয়েছে স্পেন (৯.৮%)। তবে স্পেনের জন্য একটি ইতিবাচক দিক হলো, ২০০৮ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর এই প্রথম দেশটির বেকারত্বের হার ১০ শতাংশের নিচে নামল। ইউরোপীয় ইউনিয়ন থেকে…

বিস্তারিত

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প এবং ড্রোন নির্মাতাদের নিয়ে আপত্তিকর ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জার্মান প্রতিরক্ষা কোম্পানি রাইনমেটাল-এর সিইও আরমিন পেপারজার। বিতর্কের মুখে পড়ে কোম্পানিটি এখন ইউক্রেনের প্রতিরক্ষা খাতের প্রতি তাদের ‘গভীর শ্রদ্ধা’ প্রকাশ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। সম্প্রতি এক বক্তব্যে আরমিন পেপারজার ইউক্রেনের দেশীয় অস্ত্র উৎপাদন প্রচেষ্টাকে অবজ্ঞা করে একে “লেগো সেট নিয়ে খেলা”র সাথে তুলনা করেন। শুধু তাই নয়, তিনি ইউক্রেনের ড্রোন নির্মাতাদের উপহাস করে বলেন, তারা যেন “রান্নাঘরে থ্রি-ডি প্রিন্টার নিয়ে বসা গৃহিণী”। যুদ্ধের এই কঠিন সময়ে যখন ইউক্রেনীয় ড্রোন প্রযুক্তি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তখন এই ধরণের মন্তব্যকে অত্যন্ত অপমানজনক…

বিস্তারিত

পর্তুগালের বহুল আলোচিত নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে বড় ধরনের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ডানপন্থী দল ‘শেগা’-র নেতা আন্দ্রে ভেনচুরা সরকারি দল পিএসডি-র সাথে প্রস্তাবিত সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ভেনচুরা অভিযোগ করেন, সরকার সমাজতন্ত্রীদের খুশি করতে গিয়ে নিজেদের আদর্শ বিসর্জন দিচ্ছে। তাঁর সাফ কথা, “যারা পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার পর গুরুতর অপরাধে জড়িত হয়, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মূল নীতি থেকে শেগা এক চুলও নড়বে না।” নাগরিকত্ব আইনের নতুন সংস্করণে পিএসডি প্রস্তাব করেছিল যে, কেবল ৬ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধীদের নাগরিকত্ব বাতিল হবে এবং ১৫-২৫ বছর পর তা পুনরুদ্ধারের সুযোগ থাকবে। কিন্তু ভেনচুরা এই নমনীয়তাকে মেনে নিতে নারাজ।…

বিস্তারিত

পবিত্র ইস্টার উৎসবের ছুটিকে কেন্দ্র করে স্পেনে যখন লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটছে, ঠিক তখনই দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে শুরু হয়েছে কর্মীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে স্পেনের আকাশপথে যাতায়াতে চরম বিশৃঙ্খলা ও ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। স্পেনের প্রধান তিন শ্রমিক ইউনিয়ন (UGT, CCOO এবং USO) বেতন-ভাতা বৃদ্ধি ও কাজের উন্নত পরিবেশের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছে। বিশেষ করে গ্রাউন্ডফোর্স কোম্পানির কর্মীরা এই ধর্মঘটে অংশ নেওয়ায় ব্যাগেজ হ্যান্ডলিং, বোর্ডিং এবং গ্রাউন্ড সার্ভিসের মতো অপরিহার্য সেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট প্রতি সপ্তাহের সোমবার, বুধবার এবং শুক্রবার তিনটি নির্দিষ্ট সময়ে(স্থানীয়) চলবে: ভোর ৫টা থেকে…

বিস্তারিত

ব্রেক্সিটের পর থমকে যাওয়া সম্পর্ক পুনরায় চাঙ্গা করতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এক ঐতিহাসিক ‘যুব অভিজ্ঞতা প্রকল্প’ বা ইয়ুথ মোবিলিটি স্কিম নিয়ে কাজ শুরু করেছে। তবে এই প্রকল্পের আওতায় অভিবাসীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করতে একটি “জরুরি ব্রেক” ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ইইউ। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার গত মে মাসে এই স্কিম চালুর বিষয়ে সম্মত হলেও, অভিবাসনের সংখ্যা এবং নিয়ন্ত্রণের পদ্ধতি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও দরকষাকষি চলছে। বেন কুইনের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য সরকার এই প্রকল্পের আওতায় আগতদের সংখ্যার ওপর সরাসরি একটি ‘ক্যাপ’ বা নির্দিষ্ট সীমা বসাতে চায়। তবে ইইউ সরাসরি সংখ্যা নির্ধারণে আপত্তি জানিয়ে একটি পর্যবেক্ষণ…

বিস্তারিত

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কেল-এর একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ‘কে ক্লাব’ নামক ওই বিনোদন কেন্দ্রে আগুন লাগলে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সৌভাগ্যবশত, ভেতরে থাকা প্রায় ৭৫০ জন অতিথিকে দ্রুত ও সফলভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত এই নাইটক্লাবটিতে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ছবিতে দেখা যায়, শিল্প এলাকায় অবস্থিত ক্লাবটির ছাদ থেকে আগুনের বিশাল কুণ্ডলী বের হচ্ছে। পুলিশ জানিয়েছে, ক্লাবে থাকা ৭৫০ জনই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। ধোঁয়ার কারণে তিনজনকে…

বিস্তারিত

ইউরোপের বাজারে জনপ্রিয় ‘কিটক্যাট’ চকোলেটের এক বিশাল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বখ্যাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে নিশ্চিত করেছে যে, ইতালি থেকে পোল্যান্ডে পরিবহনের সময় প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার পিস কিটক্যাট চকোলেটের একটি বিশাল চালান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। মধ্য ইতালি থেকে পোল্যান্ডের ডিস্ট্রিবিউশন সেন্টারে যাওয়ার পথে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে, যা পুরো ইউরোপের চকোলেট বাজারে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। নেসলে জানিয়েছে, চুরি হওয়া প্রতিটি পণ্যে নির্দিষ্ট ‘ব্যাচ কোড’ রয়েছে, যার ফলে অবৈধভাবে কোনো দোকানে বা ব্ল্যাক মার্কেটে এগুলো বিক্রি করতে গেলে সহজেই ধরা পড়বে। তবুও উৎসবের এই মৌসুমে কিটক্যাটের আকাশচুম্বী চাহিদার কারণে অনেক শোরুম বা সুপারশপে…

বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া ঐতিহাসিক অভিযানে গত এক বছরে ৪ লাখ মানুষকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এই বিশাল অভিযানে “বিপজ্জনক অপরাধী” হিসেবে চিহ্নিত হয়ে গ্রেপ্তার হয়েছেন ১০ জন বাংলাদেশি নাগরিক। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ গ্রেপ্তারকৃত এই বাংলাদেশিদের নাম ও তাঁদের বিরুদ্ধে থাকা গুরুতর সব অপরাধের খতিয়ান প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, মাদক পাচার, অস্ত্র আইন লঙ্ঘন এবং জালিয়াতির মতো মারাত্মক অভিযোগ রয়েছে। ডিএইচএস জানিয়েছে, গ্রেপ্তারকৃত মোট ৪ লাখের মধ্যে ৫৬ হাজার জনই অতীতে গুরুতর অপরাধে দণ্ডিত। ডেপুটি সেক্রেটারি লরেন বেস স্পষ্ট জানিয়েছেন, শিশু নির্যাতনকারী, ধর্ষক এবং মাদক…

বিস্তারিত

ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে দালালের হাত ধরে মরণযাত্রায় সামিল হওয়া সুনামগঞ্জের ১০ তরুণের স্বপ্ন এখন পুরো পরিবারের জন্য এক দুঃস্বপ্ন। ভূমধ্যসাগরে টানা ৬ দিন খাদ্য ও পানীয়হীন অবস্থায় থাকার পর লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ১৮ বাংলাদেশি, যার মধ্যে ১০ জনই সুনামগঞ্জের বাসিন্দা। অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরাতে লিবিয়ার হয়ে ইতালি ‘মৃত্যুপুরী’ পাড়ি দিতে গিয়ে অকালে ঝরে গেল এই তাজা প্রাণগুলো। নিহতদের মধ্যে একই গ্রামের তিন তরুণ থাকায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। নিহতদের স্বজনরা জানিয়েছেন, দালালরা নিরাপদ যাত্রার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও মাঝ সমুদ্রে তাঁদের কোনো খাবার বা পানি দেয়নি। দিরাই উপজেলার তারাপাশা গ্রামের…

বিস্তারিত

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মার্কিন ব্যাংক ভবনের সামনে ভয়াবহ বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে দেশটির পুলিশ। শনিবার ভোরে ‘ব্যাংক অফ আমেরিকা’র একটি শাখার সামনে থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি শক্তিশালী বোমাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী প্রসিকিউটর অফিস ইতিমধেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে প্যারিসের অষ্টম অ্যারোন্ডিসমেন্টের রুডিলা বোয়েটি এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাটি বিখ্যাত শঁজ-এলিজে থেকে মাত্র কয়েক গলি দূরে অবস্থিত। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ওই ব্যক্তি ৫ লিটার তরল দাহ্য পদার্থ এবং একটি ইগনিশন সিস্টেম বা অগ্নিসংযোগকারী যন্ত্র দিয়ে তৈরি বোমাটি ব্যাংকের সামনে স্থাপন…

বিস্তারিত