সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
পর্তুগালের কট্টর ডানপন্থী রাজনীতিক নেতা আন্দ্রে ভেন্তুরার করা আপিল খারিজ করে দিয়েছে লিসবন আদালত এবং তার নির্বাচনী প্রচারণার বিতর্কিত পোস্টার সরানোর আগের নির্দেশ বহাল রেখেছেন। আদালতের রায়ে বলা হয়েছে, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা অন্য মানুষের মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করতে পারে না। বিচারকদের মতে, সংশ্লিষ্ট পোস্টারগুলো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে অপমানজনক বার্তা বহন করেছিল, যা মানবিক মর্যাদার পরিপন্থী। এই মামলা দায়ের করেছিলেন ছয়জন অভিযোগকারী, যারা দাবি করেন যে ওই পোস্টারগুলো তাদের ব্যক্তিগতভাবে আঘাত করেছে এবং একটি জাতিগত সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে। এর আগে লিসবনের দেওয়ানি আদালত পোস্টার সরানোর নির্দেশ দিয়েছিল, যার বিরুদ্ধে ভেন্তুরা আপিল করেছিলেন। আপিলে ভেন্তুরা…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে বাণিজ্য তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এই তদন্ত মূলত মার্কিন বাণিজ্য আইনের ‘৩০১ ধারা’ অনুযায়ী পরিচালিত হচ্ছে, যা অন্য দেশের অন্যায্য বাণিজ্যিক নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয় ওয়াশিংটনকে। তবে ইইউ মনে করছে, এই পদক্ষেপ গত বছর স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইইউ-ইউএস বাণিজ্য চুক্তির’ পরিপন্থী হতে পারে। ইইউ মুখপাত্র ওলফ গিল জানান, যুক্তরাষ্ট্র যে নতুন তদন্ত শুরু করেছে, তা গত বছর স্বাক্ষরিত যৌথ প্রতিশ্রুতির সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তিনি বলেন, “ইউরোপীয় কমিশন গত বছরের চুক্তির শর্তগুলোর কোনো লঙ্ঘন দেখলে তার কঠোর ও আনুপাতিক জবাব দিতে প্রস্তুত।”…
২০২৬ সালের জন্য বিশ্বের সেরা শহরগুলোর র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রায় ২৪ হাজার বাসিন্দার মতামত এবং বিশেষজ্ঞদের বিচার-বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এই তালিকায় দেখা গেছে, শীর্ষ ৫০টির মধ্যে ১৯টি শহরই ইউরোপের। তবে সব শহরকে পেছনে ফেলে এ বছর তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সাংহাই। ইউরোপের মধ্যে সবচেয়ে সেরা শহর হিসেবে নির্বাচিত হয়েছে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা, যা বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। শহরটির সুন্দর পরিবেশ, হাঁটার সুবিধা এবং প্রাণবন্ত সংস্কৃতির কারণে ৯১ শতাংশ বাসিন্দাই সেখানে বসবাস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এডিনবরার ঠিক পরেই চতুর্থ স্থানে রয়েছে লন্ডনের নাম। এখানকার শিল্প ও সংস্কৃতি বাসিন্দাদের কাছে…
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)-এ একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ইরান পর্তুগালসহ ইউরোপের বেশ কিছু দেশে সাইবার হামলা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এই পোস্টের সাথে একজন সেনাসদস্যের ছবি এবং পর্তুগাল ও ইরানের পতাকা ব্যবহার করায় জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। পর্তুগিজ ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘এসআইসি ভেরিফিকা’ বিষয়টি খতিয়ে দেখেছে। দাবিটি কি সত্য? না, তথ্যটি সঠিক নয়। ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো দেশের তালিকা প্রকাশ করেনি যাদের ওপর তারা সাইবার হামলা চালাবে। পর্তুগালকে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করার কোনো ঘোষণা তেহরান থেকে আসেনি। সুতরাং, “ইরান এইমাত্র ঘোষণা করেছে”—এমন দাবিটির কোনো দাপ্তরিক বা নির্ভরযোগ্য ভিত্তি নেই। যদিও হামলার কোনো তালিকা…
সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে জার্মানি বিএনপি। ৩০০ আসনের সংসদ সদস্য ও মন্ত্রীদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য একটি আধুনিক ডাটাবেজ বা সফটওয়্যার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চায় সংগঠনটি। বুধবার (১১ মার্চ) জার্মানিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান জার্মানি বিএনপি’র সভাপতি ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম। দেওয়ান শফিকুল ইসলাম জানান, এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি আসনের সংসদ সদস্য ও মন্ত্রীদের মাসিক কর্মদক্ষতা, স্বচ্ছতা এবং তথ্যভিত্তিক কার্যক্রমের একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে থাকবে। এর ফলে কোনো তৃতীয় পক্ষের ভুল তথ্যে প্রধানমন্ত্রী বিভ্রান্ত হবেন না এবং সরাসরি তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে…
আজ ১২ মার্চ ২০২৬, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত হয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ফ্রেডেরিক ইন্জা। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের যাত্রা শুরু হওয়াকে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। এই অধিবেশন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের দীর্ঘস্থায়ী অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতিফলন। নবনির্বাচিত এই সংসদ যাতে বাংলাদেশের জনগণের সেবা করতে পারে এবং দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলতে পারে, ফ্রান্স সেই শুভকামনা জানিয়েছে। আজকের এই উদ্বোধনী অধিবেশনে ফ্রান্স ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও নরওয়েসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও…
ফ্রান্সের স্থানীয় সরকার বা মিউনিসিপাল নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের নির্বাচনে প্যারিস ও এর আশপাশের শহরগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ফরাসি সমাজের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশিদের সম্পৃক্ত হওয়ার এক বড় সুযোগ। নির্বাচনী লড়াইয়ে যারা আছেন: ১. এনকে নয়ন: ভিন্যু-সুর-সেইন এলাকা থেকে বামপন্থী দল ‘লা ফ্রঁস আনসুমি’ সমর্থিত প্যানেলে ডেপুটি মেয়র পদপ্রার্থী হিসেবে লড়ছেন। তিনি একজন পরিচিত সমাজকর্মী। নিজ প্রতিষ্ঠিত সংস্থা ‘সাফ’-এর মাধ্যমে কমিউনিটি সেবা দিয়ে তিনি ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন। ২. রাব্বানী খান: প্যারিসের শহরতলি এস্তা পৌরসভা থেকে বর্তমান মেয়রের প্যানেলে পুনরায় কাউন্সিলর…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ইতালিতে থাকা কয়েক হাজার বাংলাদেশি। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বিশেষ করে যাদের ফ্লাইটে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাত্রা বিরতি (ট্রানজিট) ছিল, তাদের যাত্রা এখন অনিশ্চিত। ইতালির ভেনিস, রোম, মিলান ও নেপলসসহ প্রধান বিমানবন্দরগুলোতে এখন ঘরমুখী মানুষের ভিড়। তবে অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত বা সীমিত করায় টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছে। ইতালিতে প্রায় তিন লাখ প্রবাসীর বাস, যাদের একটি বড় অংশ ঈদের সময় দেশে ছুটি কাটাতে আসেন। ফ্লাইট বাতিলের ফলে অনেকের কর্মস্থল থেকে নেওয়া ছুটিও…
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোতে মুসলিম এবং ইসলাম ধর্মকে উপস্থাপন করার ক্ষেত্রে গভীর ‘কাঠামোগত পক্ষপাত’ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রমাণ পাওয়া গেছে। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশটির প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত মুসলিম-সংক্রান্ত প্রতিবেদনের প্রায় ৭০ শতাংশই নেতিবাচক। অলাভজনক সংস্থা ‘সেন্টার ফর মিডিয়া মনিটরিং’ প্রায় ৪০ হাজার সংবাদ নিবন্ধ বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রায় অর্ধেক নিবন্ধে উচ্চমাত্রার পক্ষপাত রয়েছে। বিশেষ করে ডানপন্থী আদর্শের অনুসারী সংবাদমাধ্যমগুলো মুসলিমদের বারবার ‘সন্দেহ’ বা ‘হুমকি’ হিসেবে উপস্থাপন করছে। এই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ‘জিবি নিউজ’ এবং ‘দ্য স্পেকটেটর’ ম্যাগাজিন। এছাড়া দ্য টেলিগ্রাফ, দ্য সান এবং ডেইলি মেইলের মতো বড় পত্রিকাগুলোর…
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এখন নতুন মোড় নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়া তাদের সামরিক ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার (১১ মার্চ) রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর এটি নিশ্চিত করেছেন যে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন রিফুয়েলিং বিমান (জ্বালানি সরবরাহকারী), উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এখন থেকে রোমানিয়ার ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। ইরান শুরু থেকেই সতর্ক করে আসছে যে, যারাই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে তাদের ওপর হামলা চালানোর জন্য ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে, তাদেরই ইরানের সামরিক লক্ষ্যবস্তু বা ‘টার্গেট’ হিসেবে গণ্য করা হবে। ইতিমধ্যে তেহরান সরাসরি তেল আবিব এবং উপসাগরীয়…

