সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি। প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার অভিবাসন নীতি আরও কঠোর করতে একটি বিস্তৃত খসড়া আইন অনুমোদন করেছে। বুধবার (রোম সময়) মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদনের মাধ্যমে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান প্রবেশদ্বার ইতালিতে নতুন সীমান্ত নীতির পথ খুলে গেল। সরকারের ভাষ্য, অভূতপূর্ব অভিবাসনচাপ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষাই এই আইনের মূল লক্ষ্য। খসড়া আইনের সবচেয়ে আলোচিত দিক হলো, নির্দিষ্ট পরিস্থিতিতে ইতালির আঞ্চলিক জলসীমায় অভিবাসীবাহী জাহাজ ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। আইন কার্যকর হলে কর্তৃপক্ষ, অভিবাসী জাহাজের প্রবেশ ৩০ দিন পর্যন্ত নিষিদ্ধ করা, নিরাপত্তা ঝুঁকি থাকলে অবরোধ ৬ মাস পর্যন্ত বাড়ানো এবং সন্ত্রাসী অনুপ্রবেশ…
মাত্র ১০ দিন বিছানায় শুয়ে থাকলেই মিলবে ৫ হাজার ইউরো! এমন আকর্ষণীয় অফার দিয়েছে ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান। দক্ষিণ ফ্রান্সের তুলুজে অবস্থিত ইনস্টিটিউট অব স্পেস মেডিসিন অ্যান্ড ফিজিওলজি (মেদেস) এ গবেষণার জন্য ১০ জন স্বেচ্ছাসেবক খুঁজছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, গবেষণার উদ্দেশ্য হলো মহাকাশে মাধ্যাকর্ষণহীন পরিবেশে মানুষের শরীর কীভাবে মানিয়ে নেয় তা বোঝা। বিশেষ করে শরীরের তরল- যেমন পানি ও রক্ত কীভাবে পুনর্বণ্টিত হয়, সেটিই পর্যবেক্ষণ করা হবে। সংবাদ সংস্থা ইএফই জানায়, আগামী বছরের জুন মাসে এ বৈজ্ঞানিক গবেষণা শুরু হওয়ার কথা রয়েছে। ফরাসি ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ (সিএনইএস)-এর অনুরোধে এই গবেষণার আয়োজন করা হয়েছে। মহাকাশযাত্রার সময় অনেক ধরনের…
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল বৃহস্পতিবার রাজধানী ঢাকার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।পরিদর্শনের সময় তারা লক্ষ্য করেছেন যে, কিছু কেন্দ্র দুপুরের পর তুলনামূলকভাবে ফাঁকা ছিল। দলটির প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস সাংবাদিকদের জানান, “ভোট প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার সহায়তার পরিস্থিতি আমরা খুঁটিনাটি পর্যবেক্ষণ করছি।দুপুরের সময় ভোটকেন্দ্র ফাঁকা দেখা যাওয়া স্বাভাবিক হতে পারে, তবে এটি আমরা মনিটর করছি।” এছাড়া, পর্যবেক্ষক দল ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটগ্রহণের সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ মনিটরিং চালাচ্ছে।বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কমিশনের…
এক দশক আগেও যে দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে সফল এবং অনুগত সদস্য রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো, সেই পোল্যান্ডের আকাশে এখন ‘পোলক্সিট’-এর কালো মেঘ জমছে। ব্রেক্সিটের ক্ষত শুকাতে না শুকাতেই ইউরোপের কেন্দ্রে থাকা পোল্যান্ডের ইইউ ত্যাগের এই ক্রমবর্ধমান গুঞ্জন এখন আর কেবল চায়ের কাপের আড্ডা নয়, বরং ব্রাসেলসের নীতি-নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জনমতের নাটকীয় ধস ও পরিসংখ্যানে নতুন ইঙ্গিত ২০২৬ সালের সাম্প্রতিক জরিপগুলো পোলিশ রাজনীতিতে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এক সময় দেশটিতে ইইউ সদস্যপদের পক্ষে সমর্থন ছিল আকাশচুম্বী ৯২ শতাংশ। কিন্তু চলতি বছরের শুরুতেই সেই চিত্র বদলে গেছে, সদস্যপদে থাকার পক্ষে সমর্থন কমে দাঁড়িয়েছে প্রায় ৬৭…
আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৭:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দেড় বছর পর, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট পরিবর্তনের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্বাচন ঐতিহাসিক দিক থেকেও আলাদা, এটি ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হয়েছে এবং তার দল অংশগ্রহণ করছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন (১২.৭৭…
ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে দেশে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে একটি নতুন ফাউন্ডেশন গঠিত হয়েছে। প্রবাসীদের আর্থিক ও নৈতিক সহযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। উদ্যোক্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ব্যক্তিগত ও সংগঠনভিত্তিকভাবে দেশে বিভিন্ন সময়ে দুর্যোগ সহায়তা, চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। তবে এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে একটি নিবন্ধিত ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সেই ভাবনা থেকেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। ফাউন্ডেশনের ঘোষিত প্রধান লক্ষ্যগুলো হলো, দুস্থ ও অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা তহবিল গঠন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের…
পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া লুসিয়া আমারাল, আজ (১১ ফ্রেব্রুয়ারি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পররাষ্ট্র ও রাজনৈতিক মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশজুড়ে আঘাত সৃষ্টি করা শক্তিশালী শীতকালীন ঝড়গুলোর মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়ার প্রতি ক্রমবর্ধমান সমালোচনার পর তিনি পদত্যাগ করেন। পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলু ডি সোজা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর অনুরোধে বাস্তবায়িত হয়েছে। লুসিয়া আমারাল জানান তিনি “ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে আর এই দায়িত্ব পালন করার উপযোগী নন”- এমন এক সময় যখন দেশটি প্রবল ঝড় ‘ক্রিস্টিনসহ’ বিপুল ক্ষতির সম্মুখীন। ঝড় ‘ক্রিস্টিন’ শেষ তিন সপ্তাহে কেন্দ্রীয় পর্তুগালে ২০০ কিমি/ঘণ্টার বেশি গতির বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে আঘাত হেনেছে, যার ফলে…
পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা-এআইএমএ (আইমা) সম্প্রতি কিছু বিদেশি নাগরিককে ই-মেইলের মাধ্যমে জানাচ্ছে যে তাদের আবেদনের অংশ হিসেবে সরাসরি উপস্থিত হয়ে নথিপত্র যাচাই করতে হবে। এই পদক্ষেপটি বিশেষ করে রেসিডেন্স পারমিট, নবায়ন বা বৈধকরণ সংক্রান্ত আবেদনকারীদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। ‘এআইএমএ’(আইমা) জানিয়েছে, আবেদন প্রক্রিয়া বিশ্লেষণের সময় কিছু ক্ষেত্রে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা, সামঞ্জস্য বা পূর্ণতা নিয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন হচ্ছে। সেই কারণে আবেদনকারীদের কাছে একটি ই-মেইল পাঠানো হচ্ছে যার শিরোনাম সাধারণত থাকে, “নথিপত্র যাচাইয়ের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ”। এই ই-মেইলে নির্দিষ্ট তারিখ, সময় ও অফিসের ঠিকানা উল্লেখ থাকে। আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে আনতে হবে, বৈধ…
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক অবস্থান গভীর সংকটের মুখে পড়েছে, এমন তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একাধিক প্রতিবেদনে এনেছে। এর ফলে তাঁকে আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হতে পারে এমন সঙ্কেতও উঠে এসেছে, যদিও তিনি এখনো স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় কেলেঙ্কারি, প্রাক্তন মন্ত্রী এবং লর্ড পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে বিতর্ক, যার পেছনে জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের তথ্য এসেছে সাম্প্রতিক ফাইলগুলিতে। ম্যান্ডেলসনকে স্টারমার সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজদূত হিসেবে নিয়োগ দেয়ায় বিরোধী দলসহ দলটির ভিতর থেকেও কঠিন প্রশ্ন ও সমালোচনা উঠেছে। ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত পদে নিয়োগের পেছনে স্টারমারের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় অভিযোগ হলো, তিনি এমন একজনকে…
সাদা ভিলা, নীল সমুদ্র আর বিলাসবহুল জীবনধারার প্রতীক ইতালির ক্যাপ্রি দ্বীপ, যে জায়গাটি একসময় ছিল ইউরোপীয় অভিজাতদের নিভৃত অবকাশকেন্দ্র, সেটিই এখন নিজের জনপ্রিয়তার ভারে নুয়ে পড়ছে। প্রতিদিন হাজার হাজার পর্যটকের চাপ সামাল দিতে গিয়ে দ্বীপটির সংকীর্ণ রাস্তা, ঐতিহাসিক এলাকা ও স্থানীয় জীবনযাত্রা হয়ে উঠেছে ক্রমেই অস্থির। এই বাস্তবতায় আসন্ন গ্রীষ্ম মৌসুম থেকে ৪০ জনের বেশি সদস্যের পর্যটক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্রি কর্তৃপক্ষ। ক্যাপ্রিতে স্থায়ী বাসিন্দা মাত্র প্রায় ১৩ হাজার। অথচ গ্রীষ্মের ব্যস্ত দিনে সেখানে ৫০ হাজারের কাছাকাছি পর্যটক ও দিনভ্রমণকারী উপস্থিত থাকেন। অর্থাৎ, একেকটি দিনে স্থানীয় জনসংখ্যার প্রায় চার গুণ মানুষের চাপ নিতে হয় দ্বীপটিকে। বিশেষজ্ঞদের মতে, এই…

