লেখক: হুমায়ূন আহমেদ শ্রাবণ

হুমায়ূন আহমেদ শ্রাবণ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে পর্তুগালের NOVA SBE-তে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স করছেন। তিনি অভিবাসন, আন্তর্জাতিক সম্পর্ক, চলচ্চিত্র, পরিবেশ ও বৈশ্বিক পরিবর্তন বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি করেন।

পর্তুগালের রাজধানী লিসবনের একটি পাবলিক পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর ডিম নিক্ষেপের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় এসেছে বিদেশের মাটিতে বাংলাদেশি রাজনৈতিক সংস্কৃতির অস্বস্তিকর বাস্তবতা। ভিডিওটি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদ সমাবেশ ও উত্তপ্ত অনলাইন বিতর্ক দেখিয়ে দিয়েছে—দেশের রাজনৈতিক বিভাজন এখন আর শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়েছে ইউরোপের শহরগুলোতেও। বহু বছর ধরেই যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, পর্তুগাল কিংবা স্পেনে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতপন্থি গোষ্ঠী বা বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া যায়। জুলাই আন্দোলনের পর এনসিপির উত্থান সেই উত্তাপকে আরও বিস্তৃত করেছে। রাজনৈতিক প্রতিপক্ষতা, কমিউনিটি সংগঠনের নিয়ন্ত্রণ কিংবা মিছিল-পাল্টা মিছিলকে কেন্দ্র…

বিস্তারিত