লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

ফ্রান্সের তুঁলুজের কাছে ল্য ফোগা (Le Fauga) শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে শিরশ্ছেদের হুমকি দিয়েছেন এক ছাত্রের বাবা। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্কুল চত্বরে এই ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং দ্রুত বিচারের জন্য তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। সংবাদমাধ্যম ‘লা দেপেশ দু মিদি’র প্রতিবেদন অনুযায়ী, পঞ্চম শ্রেণির ওই ছাত্রের বাবা স্কুলের পার্কিং লটে শিক্ষিকাকে একা পেয়ে হত্যার হুমকি দেন। শিক্ষিকার অপরাধ ছিল—শৃঙ্খলাভঙ্গের কারণে ওই দশ বছর বয়সী ছাত্রকে শাস্তি হিসেবে সেদিনের জন্য অন্য একটি ক্লাসরুমে বসতে পাঠিয়েছিলেন। স্কুল থেকে বের হওয়ার সময় ছেলেটি তার বাবাকে চিৎকার করে বলেছিল, ‘ওই টিচারই আমাকে শাস্তি দিয়েছে!’…

বিস্তারিত

ব্রেক্সিট-পরবর্তী বসবাসের আবেদন করতে দেরি হওয়ায় ৭৮ বছর বয়সী এক ব্রিটিশ বিধবাকে সুইডেন থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। এর ফলে তিনি চরম মানসিক ও শারীরিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বলে বিবিসিকে জানিয়েছেন। অবসরপ্রাপ্ত নার্স জয়েস থমাস ২২ বছর আগে তাঁর স্বামীর সঙ্গে সুইডেনে চলে গিয়েছিলেন। তাঁর স্বামী তিন বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ব্রেক্সিটের পর সুইডিশ কর্তৃপক্ষ জানায় যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর দেশটিতে স্থায়ীভাবে থাকার জন্য তাঁদের একটি আনুষ্ঠানিক আবেদন করা উচিত ছিল। এরপর জয়েস থমাসের একাধিক আবেদন ও আপিল খারিজ হয়ে যায় এবং গত মঙ্গলবার ছিল তাঁর স্বেচ্ছায় সুইডেন ত্যাগের শেষ সময়সীমা। সুইডেনের নিজ বাসা…

বিস্তারিত

জ্বালানি ও বিদ্যুতের চড়া দাম নিয়ে বড় ধরনের উদ্বেগের মধ্যে রয়েছেন পর্তুগালের সাধারণ মানুষ। ফরাসি এক সংস্থার সমীক্ষায় দেখা গেছে, দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ জ্বালানির দাম নিয়ে চিন্তিত এবং ৭৭ শতাংশ মানুষের ভীতি রয়েছে জ্বালানি তেলের খরচ নিয়ে। এই অতিরিক্ত খরচের চাপ মেটাতে ইউরোপের এক-তৃতীয়াংশের বেশি মানুষ তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ খরচ কমাতেও বাধ্য হচ্ছেন। ফরাসি সংহতি সংস্থা ‘সেকুর পপুলার ফ্রঁসে’-এর করা দারিদ্র্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিষয়ক ২০তম বার্ষিক ব্যারোমিটার প্রতিবেদনে জ্বালানি দারিদ্র্যকে অর্থনৈতিক অনিশ্চয়তার অন্যতম প্রধান রূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া ১০টি দেশের ৭৫ শতাংশ মানুষ তাদের বিদ্যুৎ ও গ্যাস বিলকে উচ্চ বলে মনে করেন, যার…

বিস্তারিত

মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রায় ৮০ হাজার অভিবাসীর প্রবেশকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে একটি ‘হাইব্রিড আক্রমণ’ বলে অভিহিত করেছেন স্পেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেস লায়া। ইউরোপীয় সংবাদমাধ্যম ‘ইউরোনিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিবাসন যখন একটি ‘সংবেদনশীল সামাজিক ইস্যু’, তখন ইউরোপীয় ইউনিয়নকে ‘দুর্বল’ করতে অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করাই ছিল এর মূল লক্ষ্য। ফাঁস হওয়া পুলিশের প্রতিবেদনের পর এই সীমান্ত লঙ্ঘনের পেছনে মরক্কোর (রাবাত) সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা ঘটাতে মরক্কোর নিরাপত্তা বাহিনী সহায়তা করে থাকতে পারে। তবে এসব সত্ত্বেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কোর পক্ষেই সাফাই গেয়েছেন। গঞ্জালেস লায়া…

বিস্তারিত

ভারতীয় হিন্দু ধর্মীয় সংগঠন বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)-এর সফরের সময় নারী কর্মীদের আড়ালে রাখার ঘটনায় এক দিনের ধর্মঘটের পর আবার খুলেছে প্যারিসের আইফেল টাওয়ার। ফ্রান্সের সমতার নীতি লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে টাওয়ার পরিচালনাকারী কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ধর্মঘটে যান আইফেল টাওয়ারের কর্মীরা। এর ফলে দর্শনার্থীদের জন্য পুরোপুরি বন্ধ থাকে ফ্রান্সের অন্যতম প্রধান এই পর্যটনকেন্দ্র। সপ্তাহান্তে বিএপিএসের সদস্যদের সফরের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে পুরুষ সহকর্মীদের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। কর্মীদের এক বিবৃতিতে বলা হয়, ওই সফরের সময় নারী কর্মীদের ‘তাদের লিঙ্গের কারণে দায়িত্ব থেকে…

বিস্তারিত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে দীর্ঘদিনের সমালোচনার মধ্যে এবার বাণিজ্যিক পদক্ষেপের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১২ দেশ। ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে তারা। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ অবস্থানের কথা জানান ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। দেশগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্যে নিজ নিজ দেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হতে পারে। একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে এ ধরনের বিধিনিষেধ আরোপের উদ্যোগকেও সমর্থন করবে দেশগুলো। এরই মধ্যে যুক্তরাজ্য সরাসরি আমদানি…

বিস্তারিত

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হোয়াইট হলের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আইসিজের ওই রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বকে অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বসতি স্থাপনের বিরোধিতা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্যান্য দেশগুলোর প্রতিও আহ্বান জানানো হয়। প্রস্তাবিত নিষেধাজ্ঞার আওতায় অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে যেকোনো ধরনের ব্রিটিশ বিনিয়োগ নিষিদ্ধ করা…

বিস্তারিত

হিন্দুধর্মীয় একটি গোষ্ঠীর প্রতিনিধিদলের পরিদর্শনের সময় নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মীদের ধর্মঘটে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ার বন্ধ ছিল।কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (বিএপিএস) সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। এ সময় নারী কর্মীদের তাঁদের কর্মস্থল থেকে সরিয়ে দিয়ে তাঁদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দিয়েন দাভোয়েন রয়টার্সকে বলেন, প্রতিনিধিদলটি যখন আইফেল টাওয়ারের নির্দিষ্ট এলাকা দিয়ে যাচ্ছিল, তখন…

বিস্তারিত

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকদের ডেনমার্কে নিয়োগ দিতে পারবেন শর্ত পূরণকারী নিয়োগকর্তারা। অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থার ফলে ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি দক্ষ কর্মী নিয়োগের সুযোগ আরও বাড়বে। নতুন কর্মসংস্থান ব্যবস্থার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনের নাগরিকরাও এ ব্যবস্থার আওতায় থাকবেন। তালিকায় আরও রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডা। ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য…

বিস্তারিত

পর্তুগালে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দলের মধ্যে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রধান বিরোধী দল সোশালিস্ট পার্টির (পিএস) সংসদীয় দলনেতা ইউরিকো ব্রিলহান্তে দিয়াস অভিযোগ করেছেন, ২০২৪ সাল থেকে তেলের দাম বাড়ানোর মাধ্যমে পাওয়া অতিরিক্ত ১০০ কোটি (১ বিলিয়ন) ইউরো দিয়ে পর্তুগাল সরকার জনগণের করের টাকায় আয়েশ করছে। বার্তা সংস্থা লুসাকে দেওয়া এক বিবৃতিতে দিয়াস বলেন, ‘এডি, পিএসডি এবং সিডিএসের জোট সরকার আংশিকভাবে করদাতার অর্থ এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্যের ওপর বেঁচে আছে। পিএসডি খুব ভালো করেই জানে যে এটি অতীত নয়, এটি বর্তমানের সংকট এবং অত্যন্ত দুঃখজনক এক বাস্তব।’ সোশাল ডেমোক্রেটিক পার্টির (পিএসডি) সাধারণ…

বিস্তারিত