সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
ময়মনসিংহের কেন্দুয়া উপজেলায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এনজিও ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে অংশীদারত্ব নবায়ন করেছে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস। সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে ফ্রান্সের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডেরিক ইনজা এবং ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এ বি এম মাহমুদুল হাসান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারা চুক্তিতে স্বাক্ষর করেন। দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, প্রকল্পটির প্রথম ধাপের ধারাবাহিকতায় নতুন করে এই অংশীদারত্বের মাধ্যমে কেন্দুয়া উপজেলায় কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষা জোরদার করা হবে। পাশাপাশি মাসিক স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সহায়তা এবং কিশোরীবান্ধব স্বাস্থ্যসেবায় তাদের প্রবেশাধিকার আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। বিশ্বজুড়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং…
আগস্টে স্পেনের শ্রমবাজারে মৌসুমি প্রভাবে বড় ধরনের পতন দেখা গেছে। দেশটির সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় কর্মরত হিসেবে নিবন্ধিত মানুষের সংখ্যা কমেছে ১ লাখ ৬২ হাজার ৮৪০ জন, আর নতুন করে বেকার হিসেবে নিবন্ধন করেছেন ৪৪ হাজার ৪১৯ জন। তবে চাকরির বাজারে এই পতন সত্ত্বেও করোনাভাইরাস মহামারির পর আগস্ট মাসে এটি সবচেয়ে কম কর্মসংস্থান হ্রাসের ঘটনা। বছরের ব্যবধানে স্পেনের শ্রমবাজারে প্রায় ৬ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক শেষে স্পেনের বেকারত্বের হার নেমে এসেছে ৯ দশমিক ৮৭ শতাংশে, যা ২০০৮ সালের প্রথম প্রান্তিকের পর সর্বনিম্ন। আগের প্রান্তিকে এই হার ছিল ১০ দশমিক ৮৩ শতাংশ। আগস্টের শেষ নাগাদ…
কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে জার্মানির লিপজিগ বিমানবন্দরে গত মাসে হওয়া ব্যর্থ ড্রোন হামলার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করেছে বার্লিন। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলবের পাশাপাশি একটি রুশ কনস্যুলেট বন্ধ এবং দেশটির বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মান সরকার। মঙ্গলবার জার্মান কর্মকর্তারা জানান, গত ৪ আগস্ট লিপজিগ বিমানবন্দরে ইউক্রেনের একটি পণ্যবাহী বিমানের পাশে সামরিক বাহিনীর ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরক বহনকারী একটি ড্রোন পাওয়া যায়। লিপজিগ বিমানবন্দর ইউরোপ ও ন্যাটোর সামরিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ড্রোনটি বিমানটির ডানায় আঘাত করলেও বিস্ফোরণ ঘটেনি। সেটি পরে মাটিতে পড়ে যায়। একই দিনের শেষ দিকে আরও একটি…
পর্তুগালের রাজধানী লিসবনে গত এক বছর ধরে বসবাস ও কর্মরত ২৩ বছর বয়সী এক ফরাসি যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। আজ ১০ দিন ধরে তাঁর কোনো হদিস মিলছে না। ছেলের কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে পর্তুগালে ছুটে এসেছেন তাঁর মা। এই রহস্যময় নিখোঁজের ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পর্তুগিজ পুলিশ। নিখোঁজ মারভিন জর্জের মা সেলিন জর্জ ফ্রান্সের সংবাদপত্র ‘লা শারেন্তে লিব্রে’-কে দেওয়া সাক্ষাৎকারে কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘ছেলের কোনো খবর না পেয়ে আমি চরম উদ্বেগের মধ্যে আছি।’ তাঁর তথ্য অনুযায়ী, গত ২২ আগস্টের পর থেকে তিনি তাঁর ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি। ২৭ আগস্ট থেকে…
চলতি বছরের জুলাই পর্যন্ত পর্তুগালের রাষ্ট্রীয় বাজেট উদ্বৃত্ত নেমে এসেছে মাত্র ২৮ কোটি ২০ লাখ ইউরোতে। গত বছরের একই সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ২০০ কোটিরও বেশি ইউরো। ফলে এক বছরের ব্যবধানে দেশটির সরকারি আর্থিক ভারসাম্যে বড় ধরনের অবনতি ঘটেছে। পর্তুগালের বাজেটারি এন্টিটি প্রকাশিত এক নথিতে বলা হয়েছে, সাধারণ সরকারের আর্থিক ভারসাম্য কমেছে ২০৪ কোটি ১ লাখ ইউরো। মূলত কেন্দ্রীয় সরকারের আর্থিক ভারসাম্য কমে যাওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নথি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের ভারসাম্য কমেছে ৩৫০ কোটি ৯ লাখ ইউরো। তবে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা বা এনএইচএসের বকেয়া ঋণ পরিশোধের প্রভাব বাদ দিলে এই হ্রাসের পরিমাণ দাঁড়ায় ২২৪ কোটি ১২ লাখ…
পর্তুগালের লেইরিয়া জেলার আনসিয়াওতে ভারী যানবাহনের সঙ্গে দুটি ছোট গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সিভিল প্রোটেকশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম লুসা জানিয়েছে, সোমবার রাত ৯টা ৪৭ মিনিটে আইসি-৮ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে মোট সাতজন হতাহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনের মধ্যে একজনকে হেলিকপ্টারে করে লেইরিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আরও একজন সামান্য আহত হন এবং একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর ওই এলাকায় আইসি-৮ মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত উদ্ধার ও জরুরি কার্যক্রমে ৪৩ জন কর্মী, ১৫টি স্থলযান এবং…
প্রথম দেখাতেই প্রেম। এক দেখায় ভালো লাগা থেকে প্রেম, আর সেই প্রেম থেকে আজীবন একসাথে পথ চলার স্বপ্ন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগে তাঁদের সামনে এসে দাঁড়াল জীবনের সবচেয়ে বড় ও অস্বস্তিকর এক ধাঁধা—তাঁরা কি আসলেই কেবলই প্রেমিক-প্রেমিকা, নাকি নিজেদের অজান্তেই তাঁরা পরস্পরের সৎ ভাই-বোন? রোববার (৩০ আগস্ট) বিবিসি-র এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ফ্রান্সের আর্থার কেরমালভেজেন ও অড্রে দম্পতির জীবনের এমনই এক রোমহর্ষক ও অবিশ্বাস্য সত্যের গল্প। গল্পের শুরু ২০১০ সালে। দাতা-সন্তানদের (শুক্রাণু দাতার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান) অধিকার নিয়ে কাজ করা একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় আর্থার ও অড্রের। অড্রের ভাষায়, ‘সেটি ছিল প্রথম দেখাতেই প্রেম।’ কিন্তু মন…
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ইউরোপের একটি রাজপরিবারে বিয়ে করতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে খবরটি ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পিপিপি। গত শনিবার (২৯ আগস্ট) রাতে করাচির মেয়র ও পিপিপি নেতা মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিলাওয়ালের বাগদান ও বিয়েসংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ছেলের বিয়ে নিয়ে আলোচনা এবং বিয়ের তারিখ চূড়ান্ত করতে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিচটেনস্টাইনে গেছেন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যবর্তী স্থলবেষ্টিত সার্বভৌম রাষ্ট্র লিচটেনস্টাইন। গুঞ্জনের একপর্যায়ে দাবি করা হয়,…
ফ্রান্সের দর্দোন অঞ্চলের পেরিগোর কাছে ত্রেলিসাক শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় সময় সোমবার রাত ২টা ২৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের একজন ২৩ বছর বয়সী মোটরসাইকেলচালক এবং অপরজন ২২ বছর বয়সী নারী আরোহী। তারা পেরিগো থেকে ত্রেলিসাকের দিকে যাচ্ছিলেন। পেরিগোর দমকলকর্মী ও জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই অচেতন অবস্থায় পান। পরে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও দুজনকেই মৃত ঘোষণা করা হয়। ত্রেলিসাকের মেয়র এরিক ফালুস সোমবার সকালে স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাটি…
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে বলে তীব্র অভিযোগ তুলেছে রাশিয়া। গত রবিবার রুশ টেলিভিশন চ্যানেল ‘আরটি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাশিয়ার বিশেষ রাষ্ট্রদূত আন্দ্রে বেলোসভ এই দাবি করেন। বেলোসভ বলেন, ওয়াশিংটন যেভাবে অনবরত রাশিয়ার ‘অ-কৌশলগত’ বা ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার তাগিদ দিচ্ছে, তা থেকেই বোঝা যায় যে—আমেরিকা ইউরোপের মাটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘মূলত, তাঁরা ইউরোপকে এই ধরনের একটি সম্ভাব্য সামরিক যুদ্ধক্ষেত্র হিসেবে দেখছে।’ রুশ রাষ্ট্রদূতের দাবি—রাশিয়াকে অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় বাধ্য করার চেষ্টা করে আমেরিকা মূলত ইউরোপে মোতায়েন করা তাদের নিজেদের পারমাণবিক অস্ত্রের…

