লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

তিনটি ভিন্ন ক্যাটাগরিতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচনের লক্ষ্যে যোগ্য প্রবাসীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচন নীতিমালা, ২০১৮’ অনুযায়ী ২০২৭ সালের জন্য মোট ১৩৫ জন প্রবাসীকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হবে। প্রবাসী কল্যাণ ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথম ক্যাটাগরিতে বাংলাদেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে সর্বোচ্চ ৫০ জন নির্বাচিত হবেন। ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের শিল্পখাতে মূলধন হিসেবে ন্যূনতম ৩ লাখ ডলার বা তার বেশি বৈদেশিক মুদ্রা সরাসরি বিনিয়োগকারী প্রবাসীরা এই ক্যাটাগরির জন্য বিবেচিত হবেন।…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের নতুন বায়োমেট্রিক সীমান্ত তল্লাশি চালুর পর পর্তুগালের ফারো বিমানবন্দরে যাত্রীদের তীব্র চাপ তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, কিছু ক্ষেত্রে যাত্রীদের ভিড় বাড়লেও বড় ধরনের কোনো বিঘ্ন ছাড়াই নতুন এই ব্যবস্থাটি সামগ্রিকভাবে কার্যকর রয়েছে। গত ৬ সেপ্টেম্বর থেকে শেনজেন এলাকার বাইরে থেকে আসা সকল যাত্রীর ছবি এবং আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পর্তুগিজ জননিরাপত্তা পুলিশ (পিএসপি)-এর ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর জোয়াও রিবেইরো জানান, পর্তুগালের অন্যান্য বিমানবন্দরে পুরো প্রক্রিয়াটি ‘মসৃণভাবে’ চললেও, একের পর এক ফ্লাইট অবতরণের কারণে ফারো বিমানবন্দরে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। তিনি গত বৃহস্পতিবারের (১০ সেপ্টেম্বর) উদাহরণ টেনে বলেন, সেদিন মাত্র ২৫ মিনিটের ব্যবধানে ১০টিরও বেশি…

বিস্তারিত

যুক্তরাজ্য ভেঙে স্বাধীনতার দাবিতে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের জাতীয়তাবাদী ফার্স্ট মিনিস্টাররা আনুষ্ঠানিকভাবে একজোট হওয়ায় প্রথম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অ্যান্ডি বার্নহাম। এই চুক্তি বার্নহাম ও তার ক্ষমতা বিকেন্দ্রীকরণ এজেন্ডার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার এই নীতি তিন দেশেই স্বশাসনের দাবিকে আরও জোরালো করেছে। ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশেই এখন স্বাধীনতাকামী ফার্স্ট মিনিস্টাররা নেতৃত্ব দিচ্ছেন। সোমবার সকালে কার্ডিফে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার—এসএনপি নেতা জন সুইনি, প্লেইড কাইম্রু নেতা রুন আপ ইওরওয়ার্থ এবং সিন ফেইনের ভাইস প্রেসিডেন্ট মিশেল ও’নিল—একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চুক্তি স্বাক্ষরের পর তিন নেতা ঘোষণা দেন, বার্নহামই…

বিস্তারিত

ইউরোপের শেনজেনভুক্ত এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে চলাচলকারী অভিবাসীদের জন্য পর্তুগাল ক্রমশ একটি জনপ্রিয় গন্তব্য এবং ট্রানজিট পয়েন্ট হয়ে উঠছে বলে সতর্ক করেছে দেশটির জাতীয় পুলিশ বাহিনী পিএসপি। সংস্থাটির জাতীয় বিদেশি ও সীমান্ত ইউনিটের (ইউএনইএফ) প্রধান চিফ সুপারিনটেনডেন্ট জোয়াও রিবেইরো জানিয়েছেন, ইউরোপের অন্যান্য দেশে অবৈধভাবে বসবাসরত বিপুলসংখ্যক মানুষ এখন বাস ও ট্রেনে করে পর্তুগালের লিসবন ও পোর্তো মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করছে। সংবাদ সংস্থা লুসাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিবেইরো জানান, শেনজেনভুক্ত দেশগুলোতে সাধারণ নিয়মে নিয়মিত সীমান্ত তল্লাশি না থাকলেও পর্তুগালের বাস টার্মিনাল ও প্রধান রেলস্টেশনগুলোতে তারা ‘মোবাইল বর্ডার চেক’ জোরদার করেছেন। তিনি বলেন, অভিবাসীদের অনেকে ইউরোপের একাধিক দেশ ঘুরেও বৈধতা…

বিস্তারিত

চলতি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত লন্ডনের জনজীবন। এর মধ্যেই শহরের বাসিন্দাদের অনেকেই নিজেদের বাড়িতে অস্বাভাবিক পরিবর্তন দেখতে শুরু করেছেন। কোথাও দেয়ালে দেখা দিচ্ছে আঁকাবাঁকা ফাটল, কোথাও আটকে যাচ্ছে দরজা-জানালা, আবার কোথাও বেঁকে যাচ্ছে জানালার ফ্রেম। তীব্র গরমের উপযোগী করে যুক্তরাজ্যের অবকাঠামো তৈরি না হওয়ায় তাপপ্রবাহের প্রভাব পড়ছে বিভিন্ন খাতে। স্কুল বন্ধ হওয়া, রেললাইন বেঁকে যাওয়ার পাশাপাশি বাড়িঘরও মাটি দেবে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। লন্ডনসহ দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বিভিন্ন এলাকা এ সংকটের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছে। অস্বাভাবিক গরম ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাপপ্রবাহে মাটির আর্দ্রতা কমে তা শুকিয়ে সংকুচিত হচ্ছে। ফলে মাটির সঙ্গে ভবনের ভিত্তিও নিচের দিকে বসে যাচ্ছে।…

বিস্তারিত

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী একটি ট্রেন ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত এলাকা অতিক্রম করার মাত্র ১৫ মিনিট পর একই রুটের আরেকটি ট্রেনে রুশ ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াহোদেন স্টেশনে হওয়া ওই হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার ১৫ মিনিট আগেই ট্রেনটির সব যাত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বরিস জনসন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা কিয়েভে একটি সম্মেলনে অংশ নেওয়ার পর অন্য একটি ট্রেনে একই রুট দিয়ে ফিরছিলেন। রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের ‘রেলওয়ে অবকাঠামো’ লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।…

বিস্তারিত

যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার যৌথ রূপরেখা তৈরিতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। এ লক্ষ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে প্রথমবারের মতো যৌথ বৈঠকে বসছেন তিন অঞ্চলের ফার্স্ট মিনিস্টাররা। রোববার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। বৈঠকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ আইওয়ার্থ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল অংশ নেবেন। তাদের সঙ্গে থাকবেন আয়ারল্যান্ডের বিরোধী দল সিন ফেইনের সভানেত্রী মেরি লু ম্যাকডোনাল্ড। বৈঠক শেষে আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের অধিকার দাবি করে একটি যৌথ ঘোষণাপত্রে সই করার কথা রয়েছে নেতাদের। যুক্তরাজ্যের ইতিহাসে…

বিস্তারিত

বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছিলেন পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। এ সময় এক যাত্রীর ব্যাগে সাধারণ কাগজে মোড়ানো একটি পার্সেল দেখতে পান তাঁরা। পার্সেলটি খুলতেই বেরিয়ে আসে কুমিরের কাটা একটি মাথা। ইতালির তুরিন শহরের ক্যাসেল বিমানবন্দরে ওই যাত্রীর ব্যাগ থেকে বিপন্নপ্রায় প্রজাতির কুমিরের শুকনো মাথাটি উদ্ধার করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ইস্তাম্বুল হয়ে ইতালিতে পৌঁছান। ইতালির আর্থিক অপরাধ দমন পুলিশ এক বিবৃতিতে জানায়, সংরক্ষিত ও বিপন্নপ্রায় প্রজাতির প্রাণীর অবৈধ বেচাকেনা ঠেকাতে নজরদারি জোরদারের অংশ হিসেবে সেদিন বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছিল পুলিশ। তল্লাশির একপর্যায়ে ওই যাত্রীর লাগেজ থেকে কুমিরের কাটা মাথাটি উদ্ধার করা হয়। বিবৃতিতে বলা হয়, কুমিরের…

বিস্তারিত

চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সংশ্লিষ্ট দেশগুলোতে আশ্রয় বা আন্তর্জাতিক সুরক্ষার আবেদন ১৭ শতাংশ কমেছে। তবে একই সময়ে বাংলাদেশি নাগরিকদের করা আবেদন বেড়েছে ১৩ শতাংশ। ইইউর আশ্রয়বিষয়ক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) বৃহস্পতিবার প্রকাশিত ২০২৬ সালের মধ্যবর্ষের পর্যালোচনায় জানিয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউ+ অঞ্চলে প্রায় ৩ লাখ ৩২ হাজার মানুষ আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করেছেন। ২০২১ সালের পর কোনো বছরের প্রথম ছয় মাসে এটি সর্বনিম্ন আবেদন। তবে বাংলাদেশিদের ক্ষেত্রে চিত্র ভিন্ন। এই সময়ে প্রায় ২০ হাজার বাংলাদেশি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। ফলে ইউরোপে আশ্রয়প্রার্থীদের…

বিস্তারিত

ড্রাইভিং লাইসেন্স অতিরিক্ত পুরোনো বা ক্ষতিগ্রস্ত হয়ে লেখার তথ্য অস্পষ্ট হয়ে পড়লে তা জব্দ করতে পারে পর্তুগিজ কর্তৃপক্ষ। দেশটির ট্রাফিক আইনে অনেকের কাছেই অজানা এমন একটি বিশেষ বিধান রয়েছে। পর্তুগালের ‘হাইওয়ে কোড’-এর ১৫৯ নম্বর অনুচ্ছেদে এই প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। কোনো লাইসেন্সের বাহ্যিক অবস্থা যদি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে এর ভেতরের কোনো তথ্য বা অনুমোদনের বিবরণ আর পড়া যাচ্ছে না, তবে ট্রাফিক পুলিশ বা তদন্তকারী কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেই লাইসেন্সটি জব্দ করতে পারে। পর্তুগিজ দৈনিক ‘কররিও দা মানিয়া’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে লাইসেন্স কিছুটা পুরোনো হওয়া বা ব্যবহারের কারণে সামান্য দাগ পড়ার অর্থ এই নয় যে…

বিস্তারিত