লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।

পর্তুগালের সান্তারেন জেলার আউরেম পৌরসভার অন্তর্গত ঐতিহাসিক ফাতিমা শহরের একটি হোটেলে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক স্প্যানিশ নারী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। আগুন কেবল ওই নারী পর্যটকের রুমের ভেতরেই সীমাবদ্ধ ছিল, তবে সুরক্ষার স্বার্থে হোটেলটিতে অবস্থানরত অন্য ৫৩ জন অতিথিকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্য টেজো সাব-রিজিওনাল ইমার্জেন্সি অ্যান্ড সিভিল প্রোটেকশন কমান্ড জানিয়েছে—রোববার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় রাত ১টা ৬ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিহত নারী ওই হোটেলে থাকা স্প্যানিশ পর্যটকদের একটি দলের অংশ ছিলেন। এই অনাকাঙ্ক্ষিত…

বিস্তারিত

পর্তুগালের বিলুপ্ত ইমিগ্রেশন পুলিশ ‘এসইএফ’-এর আদলে গঠিত বিশেষায়িত পুলিশ উইং ‘ন্যাশনাল ইউনিট ফর ফরেনার্স অ্যান্ড বর্ডারস’ তাদের কার্যক্রমের প্রথম বছর পূর্ণ করেছে। অনানুষ্ঠানিকভাবে ‘মিনি-এসইএফ’ নামে পরিচিত এই নতুন ইউনিটটি প্রথম ১২ মাসে পর্তুগালের বিমানবন্দরগুলোতে সীমান্ত নিয়ন্ত্রণ এবং বিদেশি নাগরিকদের ওপর নজরদারি সংক্রান্ত অভিযানে প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করেছে। ২০২৫ সালের ২১ আগস্ট যাত্রা শুরু করা এই ইউনিটটি মূলত পর্তুগালের আকাশসীমা বা বিমানবন্দরগুলোর সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে। প্রথম এক বছরে তারা পর্তুগিজ বিমানবন্দরগুলোতে ১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজারের বেশি যাত্রী পারাপার তদারকি করেছে। পর্তুগাল পুলিশের পিএসপি সদর দপ্তর থেকে প্রকাশিত এবং স্থানীয় দৈনিক ‘জর্নাল দে নোতিসিয়াস’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী—কেবল…

বিস্তারিত

মরক্কো সীমান্ত দিয়ে নজিরবিহীন অভিবাসী অনুপ্রবেশের এক মাস পর, স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা-র অর্থনীতি সচল করতে এবং গণপরিষেবা বা জরুরি সেবাগুলো পুনর্গঠন করতে ১৬৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,১৫০ কোটি টাকা)-র একটি জরুরি আর্থিক প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে স্পেনের কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্পেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে—আজ মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা (কাউন্সিল অব মিনিস্টার্স) সেউতার সংকট কাটাতে এই বিশেষ জরুরি প্যাকেজটির অনুমোদন দেবে। এই বরাদ্দটি পূর্বে ঘোষিত ১৮০ মিলিয়ন ইউরোর মধ্যমেয়াদী পুনরুদ্ধার তহবিলের অতিরিক্ত হিসেবে যুক্ত হবে, যা আগে দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো ঘোষণা করেছিলেন। নতুন এই বিশাল তহবিলের মূল লক্ষ্য হলো—অনভিপ্রেত অনুপ্রবেশ সংকটের কারণে…

বিস্তারিত

ইতালির ভেনিসের কাছে একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা স্থানীয় মেয়র বন্ধ করে দেওয়ার পর সেখানে বসবাসরত মুসলিম প্রবাসী ও বাংলাদেশি অভিবাসীরা ধর্মঘটের হুমকি দিয়েছেন। ইউরোপের অন্যতম বৃহত্তম ‘ফিনকান্তিয়েরি’ শিপইয়ার্ডের মোট শ্রমিকের প্রায় এক-চতুর্থাংশই বাংলাদেশি প্রবাসী। এছাড়া ভেনিসের বার, ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতেও বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। ফলে বাংলাদেশিরা ধর্মঘট ডাকলে তা ভেনিসের পর্যটন ও জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন প্রবাসীরা। ভেনিসের মূল ভূখণ্ডের মেস্ত্রে শহরের একটি পুরোনো করাতকলের (স মিল) জায়গায় সাদা দেয়ালের এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করতে চান প্রবাসীরা। তাঁদের দাবি—স্থানীয় ১০,০০০ মুসলিমের এই সম্প্রদায়ের জন্য একটি বড় ও সুন্দর উপাসনালয় পাওয়ার অধিকার…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনের পার্শ্ববর্তী সেইশাল পৌরসভার আমোরা এলাকার একটি নাইটক্লাবের কাছে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ। গোলাগুলিতে একজন ভুক্তভোগী হাতে এবং অন্যজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে সৌভাগ্যবশত তাঁদের জীবন ঝুঁকিমুক্ত রয়েছে এবং উভয়কে চিকিৎসার জন্য লিসবনের গার্সিয়া দে ওর্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেহেতু এই হামলায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তাই পিএসপি পুলিশের বিশেষ প্রটোকল অনুযায়ী মামলার তদন্তভার পর্তুগালের বিশেষায়িত ‘জুডিশিয়াল পুলিশ’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে সেইশাল অঞ্চলের সমাজতান্ত্রিক দল (সোশ্যালিস্ট পার্টি) একটি…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনের অলকানতারা এবং আলজেস এলাকার মধ্যবর্তী আভেনিদা ব্রাসিলিয়া সড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় এক নাটকীয় ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই ধাওয়া পর্বটি সকাল ৮টার দিকে চাম্পালিমড ফাউন্ডেশনের কাছে এসে এক বড় দুর্ঘটনার মাধ্যমে শেষ হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পুলিশ ধাওয়া করা সন্দেহভাজন গাড়িগুলোর একটি আলজেস ভায়াডাক্ট (উড়াল সড়ক) দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপর গাড়িটি তীব্র গতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করে রাখা স্থানীয় জেলেদের দুটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়ে এবং সাথে সাথেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। দুর্ঘটনা কবলিত ওই…

বিস্তারিত

আগস্টের শেষভাগে এসে ইতালিতে ধেয়ে এসেছে এই গ্রীষ্মের পঞ্চম ও সবচেয়ে তীব্র তাপদাহ বা ‘হিটওয়েভ’। এক সংক্ষিপ্ত বৈরী আবহাওয়ার পর দেশজুড়ে তাপমাত্রা হ্রাস পেলেও, নতুন করে শুরু হওয়া এই তাপদাহ আগামী ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এটিকে এই মৌসুমের সবচেয়ে তীব্র দাবদাহ হিসেবে চিহ্নিত করছেন আবহাওয়াবিদেরা। আফ্রিকা থেকে ধেয়ে আসা উষ্ণ বায়ুপ্রবাহ বা ‘অ্যান্টিসাইক্লোন’ (যা সাহারার ধূলিকণাও বয়ে নিয়ে আসতে পারে)-এর কারণে মূলত দক্ষিণ ও মধ্য ইতালিতে ভ্যাপসা গরম পড়বে। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী—বৃহস্পতিবার থেকেই তিন শহর বারী,…

বিস্তারিত

পর্তুগাল ভ্রমণে ইইউ-এর বাইরের দেশগুলো থেকে আসা পর্যটক এবং নন-ইইউ প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। আগামী ৬ সেপ্টেম্বর থেকে পর্তুগালের বিমানবন্দরে তৃতীয় দেশের নাগরিকদের জন্য শতভাগ বায়োমেট্রিক ডাটা (আঙুলের ছাপ ও ছবি) সংগ্রহ করা বাধ্যতামূলক করা হচ্ছে। লিসবন বিমানবন্দর পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো এই বড় ঘোষণা দেন। এই বিমানবন্দরটি পূর্বে বায়োমেট্রিক পরীক্ষার কারণে দীর্ঘ সময় ফ্লাইট বিলম্বের জন্য কুখ্যাত ছিল। সে সময় ভিড় এড়াতে ইমিগ্রেশন কর্মকর্তারা মাঝে মাঝে সাময়িকভাবে বায়োমেট্রিক ডাটা সংগ্রহ স্থগিত রাখতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। প্রধানমন্ত্রী বলেন, ‘৬ সেপ্টেম্বর থেকে আমাদের ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের শতভাগ বায়োমেট্রিক…

বিস্তারিত

মাত্র ১০ দিনে ১,০৭৫ বারের বেশি মৃদু ও মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠেছে স্পেনের গ্রানাডা শহর। এর মধ্যে দুটি কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৮। গত ১৪ আগস্ট শুরু হওয়া এই ধারাবাহিক ভূকম্পন কেবল আন্দালুসিয়া নয়, বরং পুরো স্পেনের সাধারণ মানুষ ও বিজ্ঞানীদের মনে এক বড় প্রশ্ন উসকে দিয়েছে—স্পেন কি তবে খুব শীঘ্রই কোনো বড় ও বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হতে যাচ্ছে? স্পেনের ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট জানিয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত ১,০৭৫টি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ৪.৮ মাত্রার দুটি প্রধান কম্পন ছিল অত্যন্ত অগভীর (ভূগর্ভের একদম কাছাকাছি), যার ঝাঁকুনি আন্দালুসিয়া থেকে শুরু করে মার্সিয়া, কাস্তিলা-লা মাঞ্চা এবং এমনকি রাজধানী মাদ্রিদসহ ৫০০-রও বেশি…

বিস্তারিত

ইউরোপের তিনটি দেশ থেকে নথিপত্রহীন বা অবৈধ হওয়ায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো ৪০ জন বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্রের বরাতে জানা গেছে, ফেরত আসা প্রবাসীদের মধ্যে ২৪ জন সাইপ্রাস থেকে, ১৫ জন গ্রিস থেকে এবং ১ জন বুলগেরিয়া থেকে এসেছেন। আজ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তাঁদের বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পর এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘মাইগ্রেশন প্রোগ্রাম’-এর একটি দল ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানায় এবং জরুরি মানবিক সহায়তা প্রদান করে। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক),…

বিস্তারিত