সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
‘তিন মাস আগেও মা-বাবার সঙ্গে দেশে এসেছিল নাহিল। গ্রামের বাড়িতে ছিল ২৮ দিন। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেছে, চাচাতো ভাইবোনদের সঙ্গে খেলেছে। ভাঙা ভাঙা বাংলায় কথা বলত। কে জানত, সেটিই হবে আমাদের সঙ্গে তার শেষ দেখা!’ কথাগুলো বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে আসে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের ফরিদ মিয়ার (৪৫)। চোখের সামনে ভেসে ওঠে সাড়ে তিন বছরের ভাতিজা নাহিলের মুখ। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর শহরতলিতে একটি ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে শিশুটি। ২০১০ সালে ফ্রান্সে পাড়ি জমান কাটখাল গ্রামের জলাই মিয়ার ছেলে রাসেল আহমদ (৩৫)। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করা রাসেল ব্যবসা করেন। ২০১৯ সালে…
আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সহযাত্রীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ৬৭ বছর বয়সী এক যাত্রীর বিরুদ্ধে। এ সময় এক বিমানবালাকে বর্ণবাদী ও সমকামী বিদ্বেষমূলক গালিগালাজও করেন তিনি। পরে তাকে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখেন অন্য যাত্রীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) টেক্সাস থেকে নিউ জার্সির নেওয়ার্কগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রীর নাম আর্থার লানডিন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর হঠাৎ পাশের সিটে বসা এক যাত্রীর ওপর চড়াও হন লানডিন। একপর্যায়ে দুই হাত দিয়ে ওই যাত্রীর গলা চেপে ধরেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক কৃষ্ণাঙ্গ বিমানবালা, বিমানে থাকা সাবেক…
ইতালিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির বন্দরনগরী নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান। জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হন শরিফুল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য নেওয়ার পর পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠায়। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।…
স্পেনে লুকিয়ে থাকা যুক্তরাজ্যের ১২ জন শীর্ষ পলাতক আসামিকে ধরতে নতুন করে যৌথ অভিযান শুরু হয়েছে। ‘অপারেশন ক্যাপচুরা’ নামের এই দীর্ঘমেয়াদি অভিযানের ২০তম বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার এই নতুন তল্লাশি শুরু হয়। এই পলাতক আসামিরা হত্যা, মাদক পাচার এবং অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, চলতি বছরের তালিকায় থাকা এই ১২ জনের প্রত্যেকেই স্পেনের তেনেরিফ, মারবেলা, অ্যালিক্যান্ট এবং মালগার মতো ব্রিটিশ প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে আত্মগোপন করে আছেন। ২০ বছর আগে শুরু হওয়া এই যৌথ অভিযানের মাধ্যমে এ পর্যন্ত চিহ্নিত করা ১১১ জন পলাতক আসামির মধ্যে ৯৮ জনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা প্রায় ৯০…
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ উপকূলে একটি শক্তিশালী স্পিডবোট থেকে ৩.৩৬ টন (৩ হাজার ৩৬০ কেজি) কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ। এ সময় অত্যাধুনিক অ্যাসাল্ট রাইফেল ও লাইট মেশিনগানসহ পাঁচ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেনের সিভিল গার্ড বাহিনী (গার্ডিয়া সিভিল) জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণে সাগরে ভাসমান একটি আধা-কঠিন (সেমি-রিজিড) নৌকা থেকে মোট ১৩৯টি বস্তাভর্তি কোকেন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত পাঁচজনের বয়স ২১ থেকে ৪১ বছরের মধ্যে। সাগরে পুলিশের ধাওয়ার মুখে নৌকাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। সিভিল গার্ডের সামুদ্রিক শাখা গ্রান ক্যানারিয়ার দক্ষিণ সাগরে উচ্চ ক্ষমতাসম্পন্ন একাধিক ইঞ্জিনবিশিষ্ট নৌকাটি প্রথম শনাক্ত করে।…
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় মর্যাদাপূর্ণ ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ মোহাম্মদ আলী চৌধুরী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত শীর্ষ শেফদের সঙ্গে লড়বেন তিনি। আয়োজকদের তথ্য অনুযায়ী, পাঁচ মহাদেশের অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরের চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছেন মাত্র ১৮ জন শেফ। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আলী চৌধুরী। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর প্যারিসের কনকর্ড এলাকায় আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি উৎসবের অংশ হিসেবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর শেফ রোমাঁ বেসেরোঁ, আন্তর্জাতিক গ্যাস্ট্রোনমি ভিলেজের প্রতিষ্ঠাতা অ্যান-লর দেসকম্বিনসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ খাদ্য বিশেষজ্ঞরা।…
ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ৩৬ বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশ। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের বিস্ত্রিকা এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়। বসনিয়ার সীমান্ত পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যার আগে সাভা নদী পার হয়ে ক্রোয়েশিয়ায় প্রবেশের প্রস্তুতিকালে দুটি নৌকা থেকে ৬৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়। নদী পারাপারে ব্যবহারের জন্য রাখা দুটি নৌকাও জব্দ করে পুলিশ। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। দ্বিতীয়…
জলবায়ুর পরিবর্তনশীল রূপ ‘এল নিনো’ আগামী মাসগুলোতে আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এর ফলে বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র এল নিনোর মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এই সতর্কবার্তা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে ডব্লিউএমওর মহাসচিব সেলেস্টে সাওলো বলেন, ‘জলবায়ুর এই ধরনটির রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে আমরা যা দেখেছি, বর্তমান পরিস্থিতি তার চেয়েও তীব্র হতে পারে। এটি গত চার দশক ধরে আমাদের ব্যবহৃত গ্রাফের সীমাকেও ছাড়িয়ে গেছে।’ গত বৃহস্পতিবার ডব্লিউএমও সতর্ক করে জানায়, এল নিনো ইতিমধ্যে ‘শক্তিশালী অবস্থানে’ পৌঁছেছে এবং আগামী মাসগুলোতে এর তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত…
পর্তুগালের অটোমোবাইল খাতে শক্তিশালী পুনরুদ্ধার লক্ষ্য করা গেছে। চলতি বছরের আগস্ট মাসে দেশটির গাড়ি বাজারে ১১.৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি ৬৫.২ শতাংশ বেড়েছে, যা এখন দেশটির নতুন গাড়ি বিক্রির এক-তৃতীয়াংশের বেশি। আগস্ট মাসে দেশটিতে মোট ১৭,২০৯টি মোটর যান নিবন্ধিত হয়েছে, যা ২০২৫ সালের একই মাসের তুলনায় ১১.৩ শতাংশ বেশি। ‘অ্যাসোসিয়েশন অটোমোবিল দে পর্তুগাল’ (এসিএপি)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে দেশটিতে মোট ১ লাখ ৯৭ হাজার ৬৩২টি নতুন গাড়ি রাস্তায় নেমেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৩ শতাংশ প্রবৃদ্ধি। বছরের প্রথম আট মাসে (আগস্ট পর্যন্ত) হালকা যাত্রীবাহী গাড়ি নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে…
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকালে অন্তত পাঁচ আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে একটি বেসরকারি সাহায্য সংস্থার (এনজিও) দাবি, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে উদ্ধার হওয়া অভিবাসীরা রেড ক্রসকে জানিয়েছেন, ট্রলারটিতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন। গতকাল বৃহস্পতিবার স্পেনের উদ্ধারকারী দলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা ‘সালভামেন্তো মারিতিমো’ জানিয়েছে, গত বুধবার রাতে গ্রান ক্যানারিয়া দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরে ভাসমান একটি ট্রলার থেকে উপ-সাহারান আফ্রিকার ৪৪ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা তিনজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে দ্বীপের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৪১ জনকে উদ্ধারকারী নৌকায় করে…

