সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
স্পেনের উত্তর আফ্রিকা সীমান্তবর্তী সেউতা ছিটমহলের অভিবাসী সংকট সংক্রান্ত সব ধরনের নথি ও গোপন প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ওই সংকটের সময় আসলে কী ঘটেছিল এবং সরকারের কাছে কী ধরনের গোয়েন্দা তথ্য ছিল, তা স্পষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সীমান্তে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং এই গণ-অনুপ্রবেশের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের বড় ভূমিকা ছিল বলে উল্লেখ করেছেন। স্পেনের পার্লামেন্ট কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় সানচেজ বলেন, ‘এই বিষয়ে সরকারের লুকানোর কিছু নেই। আমি সমস্ত নথিপত্রসহ একটি ডসিয়ার প্রকাশের নির্দেশ দিয়েছি, যাতে সাধারণ মানুষ সেগুলো পরীক্ষা করে দেখতে পারে। প্রতিটি নথির ক্ষেত্রে…
চার দশক আগে সপ্তাহে ৩৫ ঘণ্টা কাজের অধিকার আদায়ে জার্মানির ধাতু শিল্পের শ্রমিকদের দীর্ঘ ও তিক্ত আন্দোলন দেশটির শ্রম ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। এবার সেই অর্জনই নতুন বিতর্কের মুখে পড়েছে। জার্মানির বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা কর্মীদের সাপ্তাহিক কাজের সময় আবার ৪০ ঘণ্টায় ফিরিয়ে নেওয়ার দাবি তুলছেন। মার্সিডিজ-বেঞ্জসহ কয়েকটি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের যুক্তি, জার্মানিতে শ্রমের উচ্চ ব্যয় আন্তর্জাতিক বাজারে দেশটির প্রতিযোগিতামূলক সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। তাই অতিরিক্ত বেতন ছাড়াই কর্মীদের আরও বেশি সময় কাজ করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। জার্মান সংবাদপত্র *হ্যান্ডেলসব্লাট*-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্সিডিজ-বেঞ্জ গ্রুপের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় জার্মানিতে শ্রম এখন…
পর্তুগালে নতুন শিক্ষাবর্ষ শুরুর ঠিক প্রাক্কালে বিদ্যালয়গুলোতে হাজার হাজার শিক্ষকের পদ শূন্য পড়ে থাকায় তীব্র শিক্ষক সংকটের সৃষ্টি হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ফার্নান্দো আলেকজান্দ্রে স্পষ্ট করে জানিয়েছেন যে—পর্তুগালকে আগামী আরও বেশ কয়েক বছর এই শিক্ষক সংকটের মধ্য দিয়ে যেতে হবে এবং ‘এটি আমাদের মেনে নিতে হবে’। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বলেন, সমস্যাটি এখন কাঠামোগত রূপ নিয়েছে, কারণ প্রতি বছর গড়ে প্রায় ৪,০০০ শিক্ষক অবসরে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের আরও কয়েক বছর এই শিক্ষক সংকটের সঙ্গেই বসবাস করতে হবে।’ এই সংকট সামাল দিতে শিক্ষকদের অতিরিক্ত প্রশিক্ষণের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টা (ওভারটাইম) এবং শিক্ষার্থীদের ক্লাস নিশ্চিত করতে অন্যান্য বিকল্প ব্যবস্থার…
পর্তুগালে রেকর্ডসংখ্যক অভিবাসী আসলেও বিদেশে পাড়ি জমানো পর্তুগিজ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পারছে না সরকার। দেশটির সবচেয়ে কম জনসংখ্যার জেলা পোর্তালেগ্রেতে এই দুই বিপরীত বাস্তবতা এখন স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে শরণার্থী হিসেবে পোর্তালেগ্রেতে আশ্রয় নিয়েছেন এক নারী। যুদ্ধে তিনি স্বজন হারিয়েছেন, আর তাঁর ২৫ বছর বয়সী ছেলে এখনো ইউক্রেনেই রয়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে তিনি এখন পর্তুগালে নতুন জীবন শুরু করেছেন। গত দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যে অ্যাঙ্গোলা ও ব্রাজিল থেকেও পোর্তালেগ্রেতে এসেছেন কয়েকজন নারী। তাঁদের আসার কারণ ভিন্ন হলেও লক্ষ্য একটাই—আরও ভালো জীবন ও উন্নত ভবিষ্যৎ। বিদেশি কর্মীদের বড় একটি অংশ কাজ পাচ্ছেন সামাজিক সেবা খাতে।…
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর নিখোঁজ হওয়া তিন পর্তুগিজ নাগরিকের একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরও দুই পর্তুগিজ নাগরিক। মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী একজন পর্তুগিজ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনের সন্ধানে অভিযান চলছে। এদিকে ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও চীনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন, যাদের মধ্যে ৫৮৩ জন বিদেশি। চীনা কর্তৃপক্ষ রোববার সর্বশেষ আপডেটে আরও ১৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। ফলে দুই দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান ডিজিটাল আইনগুলো কার্যকরভাবে বাস্তবায়ন এবং প্রয়োগের ক্ষেত্রে থাকা বড় ধরনের ঘাটতি দূর করতে একটি ইউরোপীয় ডিজিটাল সংস্থা গঠন করা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রাসেলস ডিজিটাল প্রযুক্তি নিয়ন্ত্রণে বিশ্বের সবচেয়ে বিস্তৃত আইন ও বিধিব্যবস্থাগুলোর একটি তৈরি করেছে। তবে এসব আইন প্রয়োগের দায়িত্ব বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে থাকায় বাস্তবায়ন কার্যক্রমে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইইউর ডিজিটাল আইনবিধির আওতায় বর্তমানে ১৭১টির বেশি আইন এবং ৩১৫টি নিয়ন্ত্রক সংস্থা রয়েছে। এত বিপুলসংখ্যক আইন ও প্রতিষ্ঠানের জটিল কাঠামোর কারণে ইইউ নিজের তৈরি করা নিয়মই কার্যকরভাবে বাস্তবায়ন করতে কাঠামোগতভাবে ব্যর্থ হচ্ছে বলে এক নতুন গবেষণাপত্রে…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মন্টেনেগ্রো। তবে নিজেদের আঞ্চলিক প্রভাব ধরে রাখা এবং ইইউতে যোগদানের ক্ষেত্রে নিজেদের ধীরগতির অস্বস্তিকর প্রশ্ন এড়াতে সার্বিয়া মন্টেনেগ্রোর পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন ইউরোপীয় কর্মকর্তারা, কূটনীতিক ও বিশেষজ্ঞরা। মন্টেনেগ্রো বর্তমানে ইইউ সম্প্রসারণ প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইউরোপীয় কমিশনও দেশটিকে এই প্রক্রিয়ার ‘ফ্রন্টরানার’ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু মন্টেনেগ্রো যখন সদস্যপদের শেষ ধাপের দিকে এগোচ্ছে, তখন সার্বিয়ার ইইউ সদস্য হওয়ার প্রক্রিয়া অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বেলগ্রাদ এখনো ইইউর সঙ্গে সব আলোচনাপর্ব খুলতে পারেনি এবং তাদের সর্বশেষ প্রচেষ্টাও কয়েকটি সদস্যরাষ্ট্রের বাধার মুখে পড়েছে। জুলাইয়ে প্রার্থী…
রেকর্ড পরিমাণ যাত্রী পরিবহন এবং সর্বকালের সর্বোচ্চ আয় করা সত্ত্বেও কেবল বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারণে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে পর্তুগালের জাতীয় বিমান সংস্থা ‘টিএপি এয়ার পর্তুগাল’। আজ সোমবার বিমান সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে—চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অপারেটিং আয় ও যাত্রী সংখ্যায় রেকর্ড গড়লেও, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তাদের মুনাফায় বড় ধরনের ধাক্কা লেগেছে। গত বছরের প্রথম ছয় মাসে যেখানে টিএপি-র লোকসান ছিল প্রায় ৭ কোটি (৭০ মিলিয়ন) ইউরো, এ বছর তা আরও বৃদ্ধি পেয়েছে। বিবৃতি অনুযায়ী, বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারণে বিমান রিফুয়েলিং বা জ্বালানি সংগ্রহের পেছনে টিএপি-কে গত বছরের প্রথমার্ধের তুলনায় প্রায়…
রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তাঁর অভিযোগ, ইউরোপ এখন রাশিয়াকে শুধু ‘প্রতিপক্ষ নয়, এমনকি শত্রু হিসেবেও’ দেখছে এবং মস্কোর বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ইইউর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো দৃশ্যমান সম্ভাবনা আপাতত দেখছে না রাশিয়া। গতকাল শনিবার পেসকভ বলেন, ইউরোপীয় নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ড থেকে স্পষ্ট যে তারা রাশিয়াকে ‘প্রতিপক্ষ, এমনকি শত্রু’ হিসেবে বিবেচনা করছে। তবে তিনি ইউরোপীয় নেতাদের কোন বক্তব্যের কথা উল্লেখ করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। পেসকভের অভিযোগ, ইইউর বর্তমান রাজনৈতিক নেতৃত্ব রাশিয়ার প্রতি শুধু কথায় নয়, কাজেও সংঘাতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন,…
হৃদরোগ ও স্ট্রোকের কারণে অকাল মৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে ইংল্যান্ডের সাধারণ ফার্মেসি বা ওষুধের দোকানগুলোতে বিনামূল্যে মাত্র ৭ মিনিটে কোলেস্টেরল পরীক্ষার বিশেষ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ‘এনএইচএস ইংল্যান্ড’ জানিয়েছে—একটি সুই ফুটিয়ে আঙুল থেকে সামান্য রক্ত নিয়ে (পিন-প্রিক টেস্ট) রোগীর শরীরে কোলেস্টেরলের মাত্রা বিশ্লেষণ করা হবে। এই পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে ফার্মাসিস্টরা রোগীদের জীবনযাত্রার বিষয়ে পরামর্শ দেবেন এবং কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা নির্ধারণ করবেন। প্রাথমিকভাবে প্রায় ১০০টি ফার্মেসিতে এই পরীক্ষামূলক কার্যক্রম (পাইলট প্রজেক্ট) শুরু হবে। ৪০ থেকে ৮৪ বছর বয়সী ব্যক্তিরা এই সুবিধা পাবেন; তবে গর্ভবতী নারী এবং বিগত এক বছরের মধ্যে রক্ত পরীক্ষা…

