পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের উদ্যোগে রাজধানী লিসবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পর্তুগালে বসবাসরত টাঙ্গাইল জেলার প্রবাসীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন, কাজা দো বাংলাদেশ সভাপতি রনি হোসাইন,গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রনি মোহাম্মাদ ,সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান,মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এবং বারি আলতুরের বিশিষ্ট ব্যবসায়ী শাহীন , খলিলুর রহমান সাগরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল কমিউনিটি ইন পর্তুগালের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম (হৃদয়)।
এছাও আয়োজক কমিটিতে উপস্থিত ছিলেন শামসুল হক, আখতারুজ্জামান আক্তার, রনি, সজীব এবং শাহাদত হোসেনসহ টাঙ্গাইল কমিউনিটির প্রায় দুই শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


