সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
ইউরোপীয় দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও পর্তুগালের দ্বিপাক্ষিক সম্পর্ক এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। গত রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতা বিষয়ক ‘পোর্তো চুক্তি’ । লিসবন ও প্যারিসের কূটনৈতিক মহল বর্তমানের এই দ্বিপাক্ষিক সম্পর্ককে “চমৎকার” হিসেবে অভিহিত করেছে, যা মহাদেশীয় রাজনীতিতে নতুন প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। মূলত প্রতিরক্ষা, অর্থনীতি এবং জ্বালানি খাতে দুই দেশের সম্পর্ককে একীভূত ও সুসংহত করাই এই চুক্তির মূল লক্ষ্য। বিশেষ করে ২০২৫ সালের ভয়াবহ ব্ল্যাকআউটের পর ইউরোপীয় বিদ্যুৎ নেটওয়ার্কের সাথে আইবেরিয়ান উপদ্বীপের সংযোগ…
পর্তুগালের জাতীয় স্বাস্থ্য পরিষেবা রক্ষা এবং বন্ধ হয়ে যাওয়া প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জরুরি পরিষেবাগুলো পুনরায় চালুর দাবিতে লিসবনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই শনিবার লিসবনে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে ‘পাবলিক সার্ভিসেস ইউজার্স মুভমেন্ট’-এর ব্যানারে প্রায় ৫০ জন মানুষ এই সমাবেশে অংশ নেন। সপ্তাহব্যাপী চলমান আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসেবে এই প্রতিবাদের আয়োজন করা হয়। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি পেশ করেন, যেখানে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—জাতীয় স্বাস্থ্য পরিষেবাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্য খাতের বাজেট বাড়ানো, প্রাথমিক স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিকের জন্য পারিবারিক স্বাস্থ্য দলের সেবা প্রাপ্তি নিশ্চিত করা। বিশেষ করে দেশের…
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শার্ল। এক শোকবার্তায় তিনি এই প্রখ্যাত শিল্পীর কণ্ঠকে ‘প্রজন্ম ও সীমান্তের ঊর্ধ্বে’ এক অনন্য প্রতিভা হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রদূত তাঁর বার্তায় উল্লেখ করেন যে, আশা ভোঁসলে কেবল ভারতেই নয়, বরং ফরাসি দর্শকদের হৃদয়েও এক বিশেষ স্থান দখল করে আছেন। শোকবার্তায় সেরি-শার্ল বিশেষভাবে ২০১৪ সালে প্যারিসের বিখ্যাত ‘থিয়েটার ডু শ্যালেট’-এ আশা ভোঁসলের ঐতিহাসিক পারফরম্যান্সের স্মৃতি স্মরণ করেন। তিনি বলেন, “আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তিনি এমন একজন অসাধারণ শিল্পী ছিলেন যাঁর কণ্ঠ সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের পক্ষ থেকে…
হাঙ্গেরির সাধারণ নির্বাচনে দীর্ঘ ১৬ বছরের ভিক্টর ওরবান শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে পিটার মাগিয়ারের নেতৃত্বাধীন ‘তিসজা’ পার্টি। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ১৯৯ আসনের পার্লামেন্টে ১৩৮টি আসন পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মাগিয়ারের দল। অন্যদিকে, ক্ষমতাসীন ফিদেজ পার্টি মাত্র ৫৫টি আসনে জয় পেয়ে শোচনীয় পরাজয় বরণ করেছে। জয়ের পর বুদাপেস্টে হাজার হাজার উল্লাসিত সমর্থকের সামনে দেওয়া ভাষণে মাগিয়ার হাঙ্গেরিকে পুনরায় ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শক্তিশালী মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন। জয়ের পরপরই নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুলইয়োকসহ ওরবান সরকারের নিয়োগকৃত সকল উচ্চপদস্থ কর্মকর্তাকে অবিলম্বে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন। সুপ্রিম কোর্ট, সাংবিধানিক আদালত…
শিশুদের প্রাতিষ্ঠানিক বা ফরমাল শিক্ষা শুরু করার আদর্শ বয়স নিয়ে এক বৈপ্লবিক মন্তব্য করেছেন এস্তোনিয়ার শিক্ষামন্ত্রী। তিনি পরামর্শ দিয়েছেন, শিশুদের ৭ বছর বয়সের আগে স্কুলে পাঠানো উচিত নয়। আন্তর্জাতিক শিক্ষা মহলে এই বক্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, কারণ এস্তোনিয়ার শিক্ষা ব্যবস্থা বর্তমানে বিশ্বের অন্যতম সফল ও কার্যকর মডেল হিসেবে স্বীকৃত। এস্তোনিয়ার শিক্ষামন্ত্রীর মতে, খুব অল্প বয়সে শিশুদের ওপর বইয়ের বোঝা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপিয়ে দেওয়া তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। ৭ বছর বয়সের আগে শিশুদের মূলত খেলাধুলা, সামাজিক মেলামেশা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ দেওয়া উচিত। তিনি মনে করেন, ৫-৬ বছর বয়সে শিশুদের মস্তিষ্ক একাডেমিক জটিলতা গ্রহণের চেয়ে…
ইউরোপের দেশ ইতালিতে কৃষি ভিসার নামে বড় ধরনের জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র অনুযায়ী, Bari, Potenza এবং Matera এলাকায় এই প্রতারণা চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তারা বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে বিশেষ করে কৃষি ভিসা ও মৌসুমি কাজের সুযোগের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। প্রতারকরা আবাসিক পারমিট বা তথাকথিত “সিজনাল” কাজের অনুমতি দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা আদায় করত। ভুক্তভোগীদের অনেকেই উন্নত জীবনের আশায় এই ফাঁদে পা দেন। ইতালির আর্থিক অপরাধ দমন সংস্থা…
পর্তুগালে গত দুই দশকে বায়ুর গুণমান উন্নত হলেও শহরগুলোতে এখনো ‘অদৃশ্য ঘাতক’ হিসেবে রয়ে গেছে বিষাক্ত বায়ু। নোভা এফসিটির গবেষক জোয়ানা মনজারডিনোর দেওয়া তথ্যমতে, বিশেষ করে লিসবন, পোর্তো এবং ব্রাগার মতো শহরগুলোতে গাড়ির ধোঁয়া ও নাইট্রোজেন ডাই অক্সাইডের কারণে বছরে প্রায় ৫ হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হচ্ছেন। যদিও ২০২৫ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান মানদণ্ড পূরণে সক্ষম হয়েছে, তবে ২০৩০ সালের নতুন ও কঠোর লক্ষ্যমাত্রা অর্জন করা পর্তুগালের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ এখন পর্তুগালের স্বাস্থ্য ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। পিএম ২.৫ কণার কারণে বছরে ২,১০০ জন এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের কারণে…
পর্তুগালের লিসবন বিমানবন্দর ও ফারো বিমানবন্দর–এ নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে অপেক্ষা ও ধীরগতির প্রক্রিয়ার কারণে অনেক যাত্রী নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে পারছেন না। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চালু করে। এর ফলে নন-ইইউ যাত্রীদের পাসপোর্ট স্ক্যানের পাশাপাশি আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হচ্ছে। এই অতিরিক্ত ধাপগুলোর কারণে যাত্রীপ্রতি সময় বেড়ে যাওয়ায় সার্বিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, কিছু ক্ষেত্রে যাত্রীদের ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে করে অনেকেই ফ্লাইট মিস করছেন এবং টার্মিনাল এলাকায় ভিড়…
পর্তুগালের অর্থনীতিবিদ হোসে রদ্রিগেস ডস সান্তোস বলেছেন, দেশে সামাজিক দিক থেকে “গুরুতর উদ্বেগ” অব্যাহত থাকবে। তার মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে আগামী দিনগুলোতেও সাধারণ মানুষের ওপর চাপ কমার কোনো নিশ্চিত ইঙ্গিত নেই। তিনি সতর্ক করে বলেন, অর্থনৈতিক চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মিলিয়ে সমাজে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হতে পারে। এই পরিস্থিতি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক দিক থেকেও প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন। এদিকে আন্তর্জাতিক সংস্থা ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) ইতোমধ্যে পর্তুগালের পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির মতে, সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে ঝুঁকি আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, জ্বালানির উচ্চ দাম, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার…
ইউরোপের অভিবাসন পরিস্থিতি সামাল দিতে নতুন উদ্যোগ নিয়েছে সুইডেন।দেশটির সরকার ঘোষণা করেছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক অভিবাসীদের জন্য সর্বোচ্চ ৩৩,০০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘমেয়াদি অভিবাসন চাপ কমানো এবং সামাজিক সংহতির ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বিশেষ করে যারা সুইডেনে স্থায়ীভাবে মানিয়ে নিতে পারছেন না, তাদের জন্য এটি একটি স্বেচ্ছাসেবী ও সম্মানজনক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই সিদ্ধান্ত ইতোমধ্যেই ইউরোপজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে। সমর্থকদের মতে, এটি একটি মানবিক উদ্যোগ যা অভিবাসীদের বিকল্প পথ দেখায়। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, আর্থিক প্রণোদনার মাধ্যমে দুর্বল জনগোষ্ঠীর ওপর পরোক্ষ চাপ তৈরি হতে পারে এবং…

