সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
পরিবেশ দূষণ রোধ এবং রিসাইক্লিং বা পুনর্প্রক্রিয়াকরণকে উৎসাহিত করতে পর্তুগালে শুরু হচ্ছে এক বিশাল কর্মযজ্ঞ। আজ শুক্রবার থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে পানীয়র বোতল ও ক্যান ফেরত দেওয়ার বিশেষ ব্যবস্থা ‘SDR’। এই প্রকল্পের অধীনে গ্রাহকরা ব্যবহৃত প্লাস্টিক বোতল বা অ্যালুমিনিয়ামের ক্যান নির্দিষ্ট ভেন্ডিং মেশিনে জমা দিলে প্রতিটির বিনিময়ে ১০ সেন্ট ফেরত পাবেন। পর্তুগালের ইতিহাসে একে অন্যতম বৃহত্তম পরিবেশগত প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন থেকে কোনো পানীয় কেনার সময় গ্রাহককে বোতলের দামের সাথে অতিরিক্ত ১০ সেন্ট অথবা সুপারমার্কেটে কেনাকাটার সময় ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। তবে মেশিনটি কেবল ৩ লিটার পর্যন্ত ধারণক্ষমতাসম্পন্ন সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বোতল এবং মেটাল ক্যান গ্রহণ করবে। শর্ত…
পর্তুগালের এনট্রনকামেন্টো শহরের একটি নাইটক্লাবে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে লেইরিয়া জুডিশিয়াল পুলিশ । আজ পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সন্দেহভাজন ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী তরুণীকে হয়রানি করে আসছিলেন। গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এই অপরাধের ঘটনাটি ঘটে বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী তরুণী যেখানে কাজ করতেন, সেই নাইটক্লাবের বাথরুমেই তাকে ধর্ষণের শিকার হতে হয়। ঘটনার পর থেকেই পুলিশ অপরাধীকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে আসছিল এবং আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বর্তমানে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত…
কর্মপরিবেশের উন্নয়ন ও পেশাগত মর্যাদার দাবিতে লিসবন মেট্রো কর্মীদের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে আজ বৃহস্পতিবার (৯ই এপ্রিল ২০২৬) কার্যত অচল হয়ে পড়েছে পর্তুগালের রাজধানীর যাতায়াত ব্যবস্থা। চলতি মাসে পরিকল্পিত দুটি বড় ধর্মঘটের মধ্যে এটি প্রথমটি। মেট্রো কর্মীদের এই আন্দোলনের ফলে শহরজুড়ে কয়েক লক্ষ নিয়মিত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্বিতীয় পর্যায়ের এই ধর্মঘটটি আগামী মঙ্গলবার, ১৪ই এপ্রিল পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পরিবহন ও যোগাযোগ ইউনিয়ন ফেডারেশনের নেত্রী আনাবেলা কারভালহেইরা জানিয়েছেন, এই আন্দোলন কেবল বেতন বৃদ্ধির জন্য নয়, বরং কর্মীদের পেশাগত সম্মান রক্ষা এবং কাজের সঠিক পরিধি নিশ্চিত করার লড়াই। ইউনিয়নগুলোর অভিযোগ, মেট্রো কর্তৃপক্ষ বর্তমানে যাত্রী ও কর্মীদের নিরাপত্তার…
ইউরোপীয় পার্লামেন্টের বিতর্কিত ইস্যুগুলো নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘দ্য রিং’-এ এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ‘অভিবাসন প্রত্যাবর্তন কেন্দ্র’। ইইউ-এর সীমানার বাইরে তৃতীয় কোনো দেশে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের সরিয়ে নেওয়ার প্রস্তাবিত পদক্ষেপ নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন দুই প্রভাবশালী এমইপি (ইউরোপীয় পার্লামেন্ট সদস্য)—জার্মানির লেনা ডুপোঁ এবং স্পেনের হুয়ান ফার্নান্দো লোপেজ আগুইলার। ২৬শে মার্চ অনুমোদিত এই নতুন সংস্কার অনুযায়ী, যাদের আশ্রয়ের আবেদন নাকচ হয়েছে, তাদের নিজ দেশে পাঠানোর আগ পর্যন্ত ইইউ-র বাইরের কোনো কেন্দ্রে রাখা হবে। মধ্য-ডানপন্থী ইউরোপীয় পিপলস পার্টির এমইপি লেনা ডুপোঁ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তার মতে, কার্যকর প্রত্যাবর্তন নীতি ছাড়া ইইউ-এর আশ্রয় ব্যবস্থা অপূর্ণ। তিনি যুক্তি দেন যে, বর্তমানে যাদের দেশ…
স্পেনের দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পেছনে রেললাইনের ফাটলকে দায়ী করে নতুন প্রতিবেদন জমা দিয়েছে স্প্যানিশ সিভিল গার্ড। তদন্তকারী প্রতিবেদনে জানানো হয়েছে, যে দুর্ঘটনায় ৪৬ জন প্রাণ হারিয়েছিলেন, সেই রেললাইনটি দুর্ঘটনার আগের দিন অর্থাৎ ১৭ই জানুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটেই ভেঙে গিয়েছিল। কিন্তু সিগন্যালিং সিস্টেমের ত্রুটির কারণে এই মারাত্মক ফাটলটি শনাক্ত করা যায়নি, যা শেষ পর্যন্ত শতাব্দীর অন্যতম বড় ট্রেন বিপর্যয়ে রূপ নেয়। সিভিল গার্ডের তথ্যমতে, ১৮ই জানুয়ারির সেই দুর্ঘটনায় বেসরকারি সংস্থা ‘ইরিও’ পরিচালিত একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে চলে যায় এবং রাষ্ট্রীয় সংস্থা ‘রেনফে’-র একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তদন্তে দেখা গেছে, রেললাইন…
ইউরোপের বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস এবং নান্দনিক সৌন্দর্য দেখার এক অনন্য সুযোগ নিয়ে আবারও হাজির হয়েছে ইউরোপীয় ইউনিয়নের জনপ্রিয় কর্মসূচি ‘ডিসকাভারইইউ’। ইরাসমাস প্লাস প্রোগ্রামের অধীনে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইউরোপ ভ্রমণের এই বিশেষ সুযোগ ঘোষণা করা হয়েছে। গতকাল ৮ই এপ্রিল ২০২৬ থেকে এই রাউন্ডের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২২শে এপ্রিল ২০২৬ (ব্রাসেলস সময় দুপুর ১২টা) পর্যন্ত। এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ১ জুলাই ২০০৭ থেকে ৩০ জুন ২০০৮-এর মধ্যে হতে হবে। আবেদনকারীকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র অথবা ইরাসমাস প্লাস-এর সাথে যুক্ত দেশগুলোর (যেমন: আইসল্যান্ড, লিচেনস্টাইন, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, সার্বিয়া এবং তুরস্ক)…
স্পেন বা ইতালির মতো জনপ্রিয় দেশগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় এড়িয়ে যারা একটু নিরিবিলি এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য ইউরোপের স্বল্প পরিচিত ৫টি দেশ হতে পারে সেরা গন্তব্য। আসল ইউরোপীয় সংস্কৃতি, সাশ্রয়ী খরচ এবং গ্রামীণ জীবন উপভোগ করতে এই দেশগুলো এখন পর্যটকদের নতুন পছন্দের তালিকায় উঠে আসছে। মদ ও মঠের দেশ মলদোভা: ইউরোপের অন্যতম কম ভ্রমণ করা এবং সাশ্রয়ী দেশ হলো মলদোভা। ২০২৫ সালে এখানে মাত্র সোয়া ৫ লাখ পর্যটক এসেছেন। এই দেশটিকে মদ্যপ্রেমী ও ঐতিহ্যপিপাসুদের জন্য স্বর্গ বলা হয়। বিশ্বের বৃহত্তম মদের সংগ্রহশালা ‘মিলেস্টি মিসি’ এবং ভূগর্ভস্থ মদের শহর হিসেবে পরিচিত ‘ক্রিকোভা’ এখানে অবস্থিত। এছাড়া রাজধানী কিশিনাউ-এর সোভিয়েত…
ইতালির ফানো শহরে মধ্যরাতে এক ভয়াবহ পারিবারিক সংঘর্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ২০ বছর বয়সী এক যুবকের ছুরিকাঘাতে তার বাবা, মা ও ছোট ভাই গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সময় রাত ৪টার দিকে ঘটা এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে সে বিচারিক হেফাজতে রয়েছে। প্রবাসে নিজ পরিবারের সদস্যদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর স্তব্ধতা ও আতঙ্ক বিরাজ করছে। তদন্তকারীদের তথ্যমতে, ভোররাতে ওই বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার-চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছিল। তুচ্ছ একটি বিষয় নিয়ে শুরু হওয়া ঝগড়া এক পর্যায়ে চরম আকার ধারণ করলে ওই যুবক উত্তেজিত হয়ে পড়ে।…
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আবাসন বা বাড়ির দাম বাড়ার দৌড়ে বর্তমানে শীর্ষ সারিতে উঠে এসেছে পর্তুগাল। ৭ই এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ইউরোস্ট্যাট এর সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় পর্তুগালে বাড়ির দাম বেড়েছে ১৮.৯ শতাংশ। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশটির সাধারণ নাগরিকদের জন্য আবাসন সুবিধা প্রাপ্তিকে আরও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে এবং হাঙ্গেরির পরেই পর্তুগাল এখন ইউরোপের সবথেকে ব্যয়বহুল আবাসন বাজারের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ প্রান্তিকে আবাসন মূল্যে সবচেয়ে বেশি বার্ষিক বৃদ্ধি রেকর্ড করা হয়েছে হাঙ্গেরিতে, যেখানে বৃদ্ধির হার ছিল ২১.২ শতাংশ।…
ভিসা, পারমিট এবং কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে জালিয়াতি ও প্রতারণা এড়াতে যৌথভাবে কঠোর নির্দেশনা জারি করেছে ১৩টি প্রভাবশালী দেশ। আজ বুধবার ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পক্ষ থেকে এই বিশেষ সতর্কতা বার্তা প্রচার করা হয়। যৌথ এই বিবৃতিতে আবেদনকারীদের অসাধু মধ্যস্থতাকারী এবং লাইসেন্সবিহীন এজেন্টদের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য। এই দেশগুলো স্পষ্ট করে জানিয়েছে যে, ভিসার আবেদন করতে হলে প্রতিটি দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া নিখুঁতভাবে অনুসরণ করতে হবে। কোনো দেশের মিশন…

