লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করতে পর্তুগালের ‘ভোল্টা’ মডেলের মতো দেশব্যাপী বাধ্যতামূলক ‘ডিপোজিট-রিফান্ড’ ব্যবস্থা চালুর পরিকল্পনা বাতিল করেছে ফ্রান্স। গত মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে ফরাসি কর্তৃপক্ষ বলেছে, কেন্দ্রীয় নিয়মের বদলে এখন থেকে দেশের প্রতিটি অঞ্চল তাদের স্থানীয় চাহিদা ও সক্ষমতা অনুযায়ী নিজস্ব রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তুলতে পারবে। স্থানীয় প্রশাসন, পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং রিসাইক্লিং খাতের প্রতিনিধিদের সঙ্গে তিন মাস ধরে চলা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট মনে করেছিলেন এই ব্যবস্থার মাধ্যমে বোতল ও মোড়ক সংগ্রহ এবং পুনর্ব্যবহার বাড়ানো সম্ভব হবে; তবে শেষ পর্যন্ত প্রস্তাবটি বাস্তবায়িত হচ্ছে না। দেশটির সিটি কাউন্সিলগুলোর দাবি ছিল, এই ব্যবস্থা চালু হলে পৌরসভাগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত…

বিস্তারিত

স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশজুড়ে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। গত ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করার বিল পাস হয়। বিলটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, হিজাব মেয়েদের স্বাধীনতার পরিপন্থি। ভোটের সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব এমপি বিলটির পক্ষে ভোট দেন। বিলটি পাসের পর এর প্রতিবাদ জানায় অস্ট্রিয়ার মুসলিমদের সংগঠন ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংগঠনটির দাবি ছিল, নতুন আইনটি দেশটির সংবিধানে স্বীকৃত মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। আইজিজিও নতুন আইনকে চ্যালেঞ্জ করে অস্ট্রিয়ার সাংবিধানিক…

বিস্তারিত

জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয় পেয়েছে অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো কোনো কট্টর ডানপন্থী রাজ্য সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য পিছিয়ে রয়েছে দলটি। নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। এএফডির গভর্নর পদপ্রার্থী উলরিখ সিগমুন্ড ফলাফলকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বলেন, ভোটাররা তাদের দলকে দেশ শাসনের সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডিকে তিনি বলেন, ভোটাররা স্পষ্টভাবে জানিয়েছেন যে ‘এভাবে আর চলতে পারে না’। নির্বাচনী প্রচারণায় চ্যান্সেলর মের্ৎসই তাদের অন্যতম সেরা প্রচারক ছিলেন বলেও কটাক্ষ করেন তিনি। রোববার রাতে সামাজিক…

বিস্তারিত

সেউতার অভিবাসী সংকটকে কেন্দ্র করে ইতালির পর এবার স্পেনের সরকারও দুই দেশের পর্যটকদের ওপর সীমান্ত তল্লাশির মেয়াদ বাড়িয়েছে। আকাশ ও সমুদ্রপথে ইতালি থেকে স্পেনে আগত যাত্রীদের জন্য সীমান্তে এই বিশেষ চেকিংয়ের সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আগে এই সময়সীমা ৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। গ্রীষ্মকাল থেকে শুরু হওয়া মাদ্রিদ ও রোমের মধ্যকার এই (কূটনৈতিক) দ্বন্দ্বের জেরে দুই দেশই পাল্টাপাল্টি এই সিদ্ধান্ত নিচ্ছে। এর আগে স্পেনে আগত ইতালীয় পর্যটকদের ওপর গত ৮ আগস্ট থেকে এক আদেশের মাধ্যমে প্রথম এই সীমান্ত পরীক্ষা চালু করে স্পেন। স্পেন থেকে আগত ইতালীয়দের ওপর রোম সরকার অনাকাঙ্ক্ষিত সীমান্ত চেকিং…

বিস্তারিত

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা ও গোলাবারুদের অর্থ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ফেরত চাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত ‘মারাত্মকভাবে কমে যাওয়ার’ খবর নাকচ করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র দ্রুত গোলাবারুদের উৎপাদন বাড়াচ্ছে এবং নিজস্ব মজুতও পুনর্গঠন করছে। ট্রাম্প বলেন, অন্যদের কাছে অস্ত্র বিক্রি না করে আপাতত সেগুলো যুক্তরাষ্ট্রের নিজেদের ব্যবহারের জন্য রাখা হচ্ছে। তবে শিগগিরই মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি আবার শুরু হবে বলেও জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট…

বিস্তারিত

বলিভিয়ার একটি সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাতজন এবং আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ। গত শুক্রবার দেশটির লা পাজ বিভাগের ভিয়াচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বলিভিয়ার পুলিশ। পুলিশের জাতীয় ডেপুটি কমান্ডার রজার রোকা গণমাধ্যমকে বলেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমানে সাতজন নিখোঁজ রয়েছেন এবং শারীরিকভাবে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভিয়াচা পৌরসভার ‘আরএএম-২ বলিভার জেনারেল মেইনটেন্যান্স সেন্টার’-এ এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জন আহত হওয়ার…

বিস্তারিত

রাশিয়ার মতো বৈরী দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত বৃহস্পতিবার ইউরোপীয় কমিশন জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মুখে থাকা বৈরী দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সীমিত করতে একটি নতুন প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মার্কুস ল্যামার্ট ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তৃতীয় কোনো বৈরী দেশের নানাবিধ পদক্ষেপের কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আমরা ভিসার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার একটি প্রস্তাবনা তৈরি করছি।’ তিনি সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, উদ্দেশ্য হলো সেসব বৈরী দেশের নাগরিকদের ইইউর ভিসা পাওয়ার সুযোগ ‘আরও সীমিত করা’। তিনি…

বিস্তারিত

গত মাসে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতা-তে হাজার হাজার অভিবাসীর নজিরবিহীন অনুপ্রবেশের পেছনে মরক্কো সরকারের হাত থাকার কোনো তথ্যপ্রমাণ নেই বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তবে এই সংকটকে উসকে দিতে রাশিয়া, ইসরায়েল এবং আন্তর্জাতিক উগ্র ডানপন্থী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত জুলাইয়ের শেষে সেউতা সীমান্তে প্রবেশের বিপজ্জনক চেষ্টায় অন্তত ১৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৭০,০০০ পুরুষ, নারী ও শিশুর এই আকস্মিক অনুপ্রবেশ স্পেনে বড় ধরনের রাজনৈতিক ও মানবিক সংকট তৈরি করেছে এবং অভিবাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। স্পেন…

বিস্তারিত

২০২৬ সালের প্রথম সাত মাসে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক পেয়েছে স্পেন। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে ৫ কোটি ৮১ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। পর্যটকদের ব্যয়ও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ সময়ে বিদেশি পর্যটকরা স্পেনে ৮২ দশমিক ৫ বিলিয়ন ইউরো খরচ করেছেন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ বেশি। শুধু জুলাই মাসেই স্পেনে ১ কোটি ১৫ লাখ বিদেশি পর্যটক গেছেন। গত বছরের জুলাইয়ের তুলনায় এ সংখ্যা ৪ দশমিক ৬ শতাংশ বেশি। একই সময়ে পর্যটকদের ব্যয় ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৮ দশমিক ২২ বিলিয়ন ইউরো হয়েছে। স্পেনের জাতীয়…

বিস্তারিত

ফ্রান্সে হাইস্পিড রেলসেবায় নতুন প্রতিযোগী হিসেবে আসছে দেশটির নতুন রেল কোম্পানি ভেলভেট। প্যারিস থেকে বোর্দো, নান্তে ও আঁজেসহ বিভিন্ন শহরে হাইস্পিড ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় প্রথম অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৮ সাল থেকে সেবা চালুর পরিকল্পনা রয়েছে তাদের। ফরাসি রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিএফের সাবেক এক নির্বাহী র‍্যাচেল পিকার্ড প্রতিষ্ঠিত ভেলভেট জানিয়েছে, ফ্রান্সের আটলান্টিক উপকূলের বিভিন্ন গন্তব্যে প্যারিস থেকে বছরে অতিরিক্ত ১ কোটি আসন যুক্ত করতে চায় তারা। এসব রুটে সরাসরি যাত্রার গড় সময় হবে প্রায় দুই ঘণ্টা। নতুন এই সেবা চালু হলে যাত্রীদের সামনে আরও বেশি বিকল্প তৈরি হবে। একই সঙ্গে ভাড়ায় প্রতিযোগিতা তৈরি হয়ে টিকিটের দাম কমার সম্ভাবনাও রয়েছে। তবে…

বিস্তারিত